বৃহস্পতিবার , ১ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

লালমোহনে কৃষক কার্ড বিতরণের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী


অক্টোবর ১, ২০২৬ ৯:০৯ অপরাহ্ণ
Link Copied!

‘করবো কাজ, গড়ব দেশ- সবার আগে বাংলাদেশ’ এবং ‘করবো কাজ, গড়ব দেশ- সবার জন্য বাংলাদেশ’ এই স্লোগানে ভোলার লালমোহন উপজেলায় কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। লালমোহন উপজেলায় প্রথম ধাপে বদরপুর ইউনিয়নের তিনটি ওয়ার্ডের ২ হাজার ২১৮ জন কৃষকের মধ্যে কৃষক কার্ড বিতরণ করা হয়। পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য ইউনিয়ন ও ওয়ার্ডের কৃষকদেরও এ কার্ডের আওতায় আনা হবে।

কৃষি মন্ত্রণালয়ের বাস্তবায়নে এ কর্মসূচির আওতায় কৃষকদের আধুনিক প্রযুক্তিনির্ভর, জলবায়ু সহিষ্ণু ও টেকসই কৃষি ব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত করার পাশাপাশি কৃষকদের আর্থ-সামাজিক মর্যাদা ও জীবনমান উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। কৃষক কার্ডের মাধ্যমে কৃষি উপকরণ, সরকারি প্রণোদনা, সেচ, কৃষিঋণ, কৃষিযন্ত্র, আবহাওয়া ও বাজার তথ্যসহ বিভিন্ন সেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});