বৃহস্পতিবার , ৭ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

নাটোরে ট্রাকের নিচে পিষ্ট হয়ে প্রাণ গেল ছাগল ব্যবসায়ীর, আহত ৩

ঢাকা ইনফো২৪
মে ৭, ২০২৬ ১১:৪২ পূর্বাহ্ণ
Link Copied!

নাটোরের সিংড়ায় নাটোর-বগুড়া মহাসড়কে ট্রাকের ধাক্কায় এক ছাগল ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় অটোভ্যান চালকসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৭ মে) সকাল ৯টার দিকে সিংড়া বাসস্ট্যান্ড সংলগ্ন মেসার্স সিংড়া ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নাটোরগামী একটি ট্রাক (রেজি: ঢাকা মেট্রো-ট-২২-০৬৫৫) যাত্রীবাহী একটি অটোভ্যানকে ধাক্কা দিলে ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ভ্যানে থাকা ছাগল ব্যবসায়ী মোঃ আলী (৩৫) ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন। তিনি উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের আচোঁল কোট এলাকার আবু হোসেনের ছেলে।

দুর্ঘটনায় অটোভ্যান চালক মোঃ আজাহার আলী (৬০), সিংড়ার বালুভরা গ্রামের বাসিন্দা, গুরুতর আহত হন। এছাড়া ভ্যানের যাত্রী মোঃ আফসার আলী (৪৯) ও সিরাজ উদ্দিন (৪৫) আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত ভ্যানচালক আজাহার আলীকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম, খবর পেয়ে সিংড়া থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। দুর্ঘটনার পর কিছু সময় আতঙ্ক সৃষ্টি হলেও মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন