মঙ্গলবার , ১৬ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রাকৃতিক দুর্যোগ
  8. বিনোদন
  9. মতামত
  10. সর্বশেষ
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নাটোরে পদ্মার চরে যুবকের গুলি বিদ্ধ মরদেহ উদ্ধার

ঢাকা ইনফো২৪
জুন ১৬, ২০২৬ ৭:৪৮ অপরাহ্ণ
Link Copied!

নাটোরের লালপুর উপজেলার পদ্মা নদীতে মাছ ধরার সময় দুর্বৃত্তদের গুলিতে এক জেলে নিহত হয়েছেন। এ ঘটনায় অপর এক জেলে প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপ দিয়ে আহত অবস্থায় রক্ষা পান।

পুলিশ সূত্রে জানা যায়, লালপুর থানার রাইটার চর এলাকায় পদ্মা নদীর কিনারায় একটি শ্যালো ইঞ্জিনচালিত মাছ ধরার নৌকায় অবস্থান করছিলেন পাবনার ঈশ্বরদী উপজেলার সাড়া গোপালপুর গ্রামের মো. সাহাবুল ইসলাম (৪৫) ও সাড়া চানমাড়ী গোরস্থান এলাকার রবিউল ইসলাম (৩৭)। তারা গত দুই দিন ধরে ওই এলাকায় মাছ ধরছিলেন।

গত ১৫ জুন দিবাগত রাত আনুমানিক ১টা ৪৫ মিনিট থেকে ২টা ৩০ মিনিটের মধ্যে চর এলাকা থেকে মোটরসাইকেলে আসা ৫ থেকে ৬ জন অজ্ঞাত অস্ত্রধারী সন্ত্রাসী নদীর তীরের কাছাকাছি অবস্থান নিয়ে নৌকাটিকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এ সময় সাহাবুল ইসলাম গুলিবিদ্ধ হন। গুলিটি তার ডান কাঁধের উপরের অংশে আঘাত করে শরীর ভেদ করে বেরিয়ে যায়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান বলে ধারণা করা হচ্ছে। তার থুতনির নিচেও আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

অন্যদিকে, সঙ্গে থাকা রবিউল ইসলাম আতঙ্কিত হয়ে প্রাণ বাঁচাতে পদ্মা নদীতে ঝাঁপ দেন। পরে তিনি দূরে সরে গিয়ে প্রাণে রক্ষা পান। এ সময় তার শরীর ও দুই হাতে সামান্য আঘাত লাগে। ঘটনার পর মঙ্গলবার বিকেল প্রায় ৩টার দিকে ওই এলাকায় সাহাবুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে লক্ষীকুণ্ডা নৌ পুলিশ ফাঁড়ির সাথে যৌথভাবে ঘটনাস্থল পরিদর্শন ও আইনগত কার্যক্রম নেওয়া হয়েছে।

ঘটনাস্থল থেকে সাহাবুল ইসলামের মরদেহ এবং একটি কালো রঙের শ্যালো ইঞ্জিনচালিত মাছ ধরার নৌকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো আসামিকে শনাক্ত বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি। নিহতের সঙ্গে থাকা রবিউল ইসলাম জানিয়েছেন, হামলাকারীদের তিনি চিনতে পারেননি। ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান তিনি।



রোহান/সা.এ.

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।