মঙ্গলবার , ১৬ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রাকৃতিক দুর্যোগ
  8. বিনোদন
  9. মতামত
  10. সর্বশেষ
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বালিয়াডাঙ্গীতে টেকসই কৃষি ও বালাইনাশক ব্যবহার বিষয়ক কর্মশালা

ঢাকা ইনফো২৪
জুন ১৬, ২০২৬ ৮:৩৩ অপরাহ্ণ
Link Copied!

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে কৃষকদের নিয়ে টেকসই কৃষি, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বায়োপেস্টিসাইডের (জৈব বালাইনাশক) ব্যবহার বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলার সীমান্ত এলাকা আমজানখোর ইউনিয়নের স্কুলহাটে ব্র্যাক সীড অ্যান্ড এগ্রো এন্টারপ্রাইজ এই কর্মশালার আয়োজন করে।

স্থানীয় ডিলার রফিকুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি সম্প্রসারণ অফিসার লতিফুল হাসান। এছাড়াও বক্তব্য দেন ব্র্যাক সীডের দিনাজপুর অঞ্চলের রিজিওনাল সেলস ম্যানেজার কৃষিবিদ মোফাখাইরুল ইসলাম এবং ঠাকুরগাঁওয়ের টেরিটরি সেলস অফিসার আহমেদ সুলতানুজ্জামান প্রমুখ।

বক্তারা নিরাপদ খাদ্য উৎপাদন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জনস্বাস্থ্য সুরক্ষায় রাসায়নিক কীটনাশকের ব্যবহার কমিয়ে জৈব বালাইনাশক বা বায়োপেস্টিসাইড ব্যবহারের ওপর গুরুত্ব আরোপ করেন।

কর্মশালা শেষে অংশগ্রহণকারী কৃষকদের মাঝে বিনামূল্যে বিভিন্ন জাতের সবজিবীজ ও জৈব বালাইনাশক বিতরণ করেন আয়োজকরা।



সালাউদ্দিন/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।