সোমবার , ১৫ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রাকৃতিক দুর্যোগ
  8. বিনোদন
  9. মতামত
  10. সর্বশেষ
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নান্দাইলে পিআইবির তিন দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ সমাপ্ত

ঢাকা ইনফো২৪
জুন ১৫, ২০২৬ ১১:১৪ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত তিন দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ সম্পন্ন হয়েছে।

আজ সোমবার (১৫ জুন) নান্দাইল উপজেলা প্রশাসনিক সভা কক্ষে মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেকিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ক এই প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ভার্চুয়ালি (জুম প্ল্যাটফর্মের মাধ্যমে) প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী (এমপি) প্রশিক্ষণে অংশগ্রহণকারী সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।

এসময় তিনি বলেন, ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য প্রচারণা মোকাবিলায় গণমাধ্যমকে আরও দায়িত্বশীল ও সতর্ক থাকার আহবান জানান। প্রতিমন্ত্রী উল্লেখ করেন, বর্তমান সময়ে প্রযুক্তির দ্রুত বিকাশের ফলে তথ্যপ্রবাহ সহজতর হলেও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ভুয়া ভিডিও, বিকৃত ছবি ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেওয়ার প্রবণতা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। এ ধরনের অপতৎপরতা প্রতিরোধে সাংবাদিকদের পেশাদারিত্ব, দায়িত্বশীলতা এবং তথ্য যাচাইয়ের দক্ষতা আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি। পিআইবির প্রশিক্ষক সাহানোয়ার সাইদ শাহীন-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাত, নান্দাইল প্রেসক্লাবের সভাপতি এনামুল হক বাবুল এবং প্রেসক্লাব নান্দাইলের সভাপতি হান্নান মাহমুদ। প্রশিক্ষণ কর্মসূচিতে নান্দাইল উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ৩৫ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।