ময়মনসিংহ বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা কার্যালয়ের অভিযানে ৪,০০০ পিস ইয়াবাসহ এক নারীকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (২২ এপ্রিল ২০২৬) পরিদর্শক খন্দকার ইকবাল হোসেনের নেতৃত্বে পরিচালিত মাদকবিরোধী অভিযানে নান্দাইল থানার পশ্চিম মহেষকুড়া এলাকায় হাজীপুর-দেওয়ানগঞ্জ পাকা সড়ক থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত আসামি মোছাঃ সুরাইয়া আক্তার মীম (৩০)। তিনি কিশোরগঞ্জ জেলার ভৈরব পৌরসভার চন্ডিবের এলাকার বাসিন্দা। তার পিতা নুর হোসেন ও মাতা রোকিয়া বেগম। অভিযানের সময় তার কাছ থেকে ৪,০০০ (চার হাজার) পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় উপ-পরিদর্শক মোঃ মোস্তাফিজুর রহমান বাদী হয়ে নান্দাইল মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। পুলিশ জানায়, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
কুশল/সাএ