বুধবার , ২৯ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

নাসীরুদ্দীন পাটওয়ারী কি মির্জা ফখরুলের জুতা টানার যোগ্যতা রাখে: রাশেদ খাঁন

ঢাকা ইনফো২৪
জুলাই ২৯, ২০২৬ ১১:১০ পূর্বাহ্ণ
Link Copied!

নাসীরুদ্দীন পাটওয়ারী কি মির্জা ফখরুলের জুতা টানার যোগ্যতা রাখে: রাশেদ খাঁন

প্রকাশ: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ১১:০৭ এএম   (ভিজিট : ০)

নাসীরুদ্দীন পাটওয়ারী, রাশেদ খাঁন

X

নাসীরুদ্দীন পাটওয়ারী, রাশেদ খাঁন

নাসীরুদ্দীন পাটওয়ারী কি মির্জা ফখরুলের জুতা টানার যোগ্যতা রাখেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রাশেদ খাঁন।

মঙ্গলবার (২৮ জুলাই) সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে ‘ন্যায়ভিত্তিক বৈষম্যহীন সমাজ গঠনে বিভাজন নয়, ঐক্য’ শীর্ষক আলোচনাসভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘একজন বলেছেন- মির্জা ফখরুল ইসলাম আলমগীর নাকি মন্ত্রিত্ব পাওয়ার যোগ্যতা রাখেন না। সেখানে নাকি রাষ্ট্রপতি হবেন! সেই নাসীরুদ্দীন পাটওয়ারী কি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জুতা টানার যোগ্যতা রাখেন?’

তিনি আরও বলেন, ‘ফালতু কথাবার্তা বলে যে ধরনের সংস্কৃতি তৈরি করা হচ্ছে, এগুলো বন্ধ করতে হবে। ভণ্ডামি, নোংরামি বন্ধ করতে হবে। আমরা ঐক্য চাই। আর সেই ঐক্য প্রতিষ্ঠার জন্য আপনাদের আন্তরিক হতে হবে।’

রাশেদ খাঁন বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আপনারা আমাদের বিরুদ্ধে যে ধরনের মন্তব্য, বক্তব্য ও মিথ্যাচার করছেন, যে প্রপাগান্ডার রাজনীতি করছেন, সেগুলো বন্ধ করার আহ্বান জানাচ্ছি।’

তিনি আরও বলেন, সরকারের বিভিন্ন ইতিবাচক কর্মকাণ্ডে সাধারণ মানুষ আস্থা রাখছে। প্রধানমন্ত্রী বিনয়, নম্রতা, আন্তরিকতা ও সহমর্মিতার যে রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা করেছেন, তা জনগণের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। সম্প্রতি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা সরাসরি প্রধানমন্ত্রীর কাছে গিয়ে নিজেদের দাবি-দাওয়া তুলে ধরতে পেরেছে।

তিনি বলেন, এটি প্রমাণ করে প্রধানমন্ত্রী প্রটোকলের গণ্ডি পেরিয়ে সাধারণ মানুষের আরও কাছাকাছি রয়েছেন। একই সঙ্গে সরকারি ব্যয় সাশ্রয়ের অংশ হিসেবে সচিবালয়ে খাবারের খরচ উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনার উদ্যোগও সরকারের জবাবদিহি ও সাশ্রয়ী নীতির প্রতিফলন বলে উল্লেখ করেছেন তিনি।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});