বৃহস্পতিবার , ১৫ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

নিজ হাতে দুর্গা বানিয়ে পূজার আয়োজন করলো মদনের ১১ বছরের অভি


অক্টোবর ১৫, ২০২৬ ৫:২৪ অপরাহ্ণ
Link Copied!

বয়স মাত্র ১১/১২ বছর, পঞ্চম শ্রেণির ছাত্র। এই বয়সেই নিজ হাতে দুর্গা প্রতিমা তৈরি করে তাক লাগিয়ে দিয়েছে নেত্রকোণার মদন উপজেলার পরশখিলা গ্রামের শিশু অভি সূত্রধর।

অভি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। তার বাবা কৃষ্ণ সূত্রধর একজন শারীরিক প্রতিবন্ধী।

পরিবার সূত্রে জানা যায়, শৈশব থেকেই মাটি দিয়ে বিভিন্ন জিনিস বানানোর প্রতি তার প্রবল আগ্রহ। প্রতিমা শিল্পী পরিবারের সন্তান না হয়েও ছোটবেলা থেকে নিজে নিজে এবং বড়দের কাজ দেখে সে প্রতিমা তৈরির কৌশল রপ্ত করেছে।

এবার শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে প্রায় এক মাস ধরে নিজ বাড়ির আঙিনায় মাটি, খড় ও রং দিয়ে প্রায় ২ ফুট উচ্চতার একটি পূর্ণাঙ্গ দুর্গা প্রতিমা তৈরি করেছে সে। শুধু প্রতিমা তৈরিই নয়, স্কুলের টিফিনের জন্য জমানো টাকা দিয়ে নিজেই পূজার আয়োজন করেছে। তার এই উদ্যোগে পরিবার ও এলাকাবাসী সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।

অভি সূত্রধর বলে, "ছোটবেলা থেকে ঠাকুর বানাতে ভালো লাগে। মা-বাবা প্রথমে বকা দিলেও এখন সবাই উৎসাহ দিচ্ছে। নিজের হাতে ঠাকুর বানিয়ে পূজা করতে পেরে অনেক আনন্দ লাগছে।"

অভির বাবা কৃষ্ণ সূত্রধর জানান, "আমার ছেলে ছোটবেলা থেকেই পড়াশোনার পাশাপাশি এসব নির্মাণ করতো। প্রথমে খারাপ লাগলেও এখন তার এই সৃজনশীল কাজে আমরা গর্বিত। আমি গরিব, পঙ্গু মানুষ। অর্থের অভাবে তার এই প্রতিভা ধরে রাখতে পারব কি না জানি না। সরকার সহযোগিতা করলে হয়তো আমার ছেলের প্রতিভা বিকশিত হতো।"

স্থানীয় ইউপি সদস্য রিপন মিয়া বলেন, "১১ বছর বয়সে নিজ হাতে প্রতিমা বানিয়ে পূজার আয়োজন করা আমাদের মদনে কেন, ময়মনসিংহ বিভাগেও বিরল ঘটনা। অভির এই প্রতিভা সত্যিই প্রশংসনীয়। তবে ছেলেটির পরিবার অনেক গরিব। তাদের সরকারিভাবে সহযোগিতা করলে সে আরও এগিয়ে যেতে পারবে।"

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা সুলতানা বলেন, "অভি নামে একটি ছোট্ট শিশু এরকম একটি শিল্প তৈরি করতে পেরেছে বলে জানতে পেরেছি। আমি তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।"

অল্প বয়সে অভির এই অনন্য উদ্যোগ প্রমাণ করে, প্রবল ইচ্ছাশক্তি, সৃজনশীলতা ও একাগ্রতা থাকলে বয়স কোনো বাধা নয়। তার হাতে তৈরি দুর্গা প্রতিমা দেখতে প্রতিদিন দূর-দূরান্ত থেকে মানুষ ভিড় করছেন।

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});