বৃহস্পতিবার , ৬ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

নিত্যপণ্যের দাম ও বিদ্যুৎ সংকট নিরসনের দাবিতে মান্দায় স্মারকলিপি প্রদান

ঢাকা ইনফো২৪
আগস্ট ৬, ২০২৬ ৬:০৪ অপরাহ্ণ
Link Copied!

নিত্যপণ্যের দাম ও বিদ্যুৎ সংকট নিরসনের দাবিতে মান্দায় স্মারকলিপি প্রদান

প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ৫:৫৭ পিএম   (ভিজিট : ০)

স্মারকলিপি দিয়েছে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধিদল

X

স্মারকলিপি দিয়েছে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধিদল

নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতির লাগাম টানা, গ্যাস সংকট নিরসন, অব্যাহত লোডশেডিং বন্ধ, বিদ্যুতের মূল্য বৃদ্ধি ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিল প্রত্যাহারের দাবিতে নওগাঁর মান্দায় স্মারকলিপি দিয়েছে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধিদল।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথীর মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর বরাবর এ স্মারকলিপি দেওয়া হয়। এ সময় মান্দা উপজেলা জামায়াতে ইসলামী ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে বলা হয়, নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠেছে। অন্যদিকে গ্যাস সংকট, ঘনঘন লোডশেডিং, বিদ্যুতের মূল্য বৃদ্ধি এবং ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলের কারণে জনদুর্ভোগ দিন দিন বাড়ছে।

এ পরিস্থিতিতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা, ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিল বন্ধ এবং জনভোগান্তি নিরসনে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানান প্রতিনিধিদলের নেতারা। তারা এসব দাবি বাস্তবায়নে সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});