সোমবার , ১১ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

নিরপেক্ষ সাংবাদিকতার অঙ্গীকারে এশিয়া পোস্টের যাত্রা শুরু

ঢাকা ইনফো২৪
মে ১১, ২০২৬ ৪:৩১ অপরাহ্ণ
Link Copied!

এশিয়া পোস্টের উদ্বোধনী অনুষ্ঠানে শুভানুধ্যায়ীদের প্রত্যাশা “নিরপেক্ষ সাংবাদিকতার অঙ্গীকারে আধুনিক গণমাধ্যম” স্লোগানকে সামনে রেখে যাত্রা শুরু করেছে অনলাইনভিত্তিক নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম ‘ এশিয়া পোস্ট’।

সোমবার (১১ মে) সারাদেশের পাশাপাশি মানিকগঞ্জেও দুপুর ২ টায় আয়োজিত হয় প্রতিষ্ঠানটির উদ্বোধনী অনুষ্ঠান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এশিয়া পোস্টের মানিকগঞ্জ প্রতিনিধি অভি হাসান দেওয়ান। সঞ্চালনায় ছিলেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সহ-সম্পাদক জাহিদুল হক চন্দন। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঐতিহ্যবাহী মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, সাধারণ সম্পাদক মো. শাহানুর ইসলাম, সাবেক সভাপতি গোলাম ছারোয়ার ছানু, জেলা সম্পাদক পরিষদের সভাপতি শহিদুল ইসলাম সুজন, সাধারণ সম্পাদক মো. আকরাম হোসেন এবং প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মো. আজিজুল হাকিম।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক অতীন্দ্র চক্রবর্তী বিপ্লব, জেলা সাংবাদিক সমিতির সভাপতি মানবেন্দ্র চক্রবর্তী, সাবেক সভাপতি মতিউর রহমান, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ শাহীন তারেক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আকমল হোসেন, প্র থম আলোর মানিকগঞ্জ প্রতিনিধি আব্দুল মোমিন, আগামীর সম য়ের প্রতিনিধি সোহেল হোসেন, সেলিম মিয়া, সাইফুল ইসলাম, রানা কাদের, রাশেদ চৌধুরীসহ জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মী।

বক্তারা বলেন, যাত্রার শুরুতেই এশিয়া পোস্ট সারাদেশে ইতিবাচক সাড়া ফেলতে সক্ষম হয়েছে। নতুন চিন্তা ও আধুনিক উপস্থাপনার মাধ্যমে অনুসন্ধানী ও সম্ভাবনাময় সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটি এগিয়ে যাচ্ছে। তরুণ ও উদ্যমী সাংবাদিকদের সমন্বয়ে এশিয়া পোস্ট দেশের অনিয়ম-দুর্নীতির চিত্রের পাশাপাশি সম্ভাবনার দিকগুলোও তুলে ধরবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। বক্তারা আরও প্রত্যাশা করেন, গণমাধ্যমটি অন্যায়ের কাছে কখনও মাথা নত করবে না; বরং ন্যায়, সততা ও পেশাদারিত্ব বজায় রেখে গণমাধ্যমের মর্যাদা রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করবে।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন