মঙ্গলবার , ২৩ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচনে অস্ত্রের ছবি নিয়ে ভাইরাল যুবলীগ নেতা হাছান মাহমুদ গ্রেফতার

ঢাকা ইনফো২৪
জুন ২৩, ২০২৬ ৩:৪১ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম: চট্টগ্রামের সাতকানিয়ায় ২০২২ সালের খাগড়িয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সংঘটিত আলোচিত সহিংসতা ও অস্ত্রবাজির ঘটনায় অভিযুক্ত যুবলীগ নেতা মো. হাছান মাহমুদকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২২ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার খাগড়িয়া ইউনিয়নের গণিপাড়া এলাকায় নিজ বাড়ির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। হাছান মাহমুদ চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য।

পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) মো. আরিফুল ইসলাম সিদ্দিকীর নেতৃত্বে একটি দল অভিযান চালায়। অভিযানের সময় গণিপাড়া এলাকায় অবস্থানরত হাছান মাহমুদকে আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, হাছান মাহমুদের বিরুদ্ধে সাতকানিয়া, চান্দগাঁও ও কোতোয়ালি থানাসহ বিভিন্ন থানায় ছয়টি মামলা রয়েছে। ২

০২২ সালের খাগড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন চলাকালে নৌকা প্রতীকের প্রার্থী আকতার হোসেন ও স্বতন্ত্র প্রার্থী জসিম উদ্দিনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। সে সময় সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে অস্ত্র হাতে কয়েকজনের ছবি ছড়িয়ে পড়ে, যা ব্যাপক সমালোচনার সৃষ্টি করে। পুলিশের ভাষ্য, তদন্তে ওই সংঘাতে ব্যবহৃত অস্ত্র সরবরাহের সঙ্গে হাছান মাহমুদের সম্পৃক্ততার অভিযোগ উঠে আসে।

অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলার অভিযোগ রয়েছে। মঙ্গলবার (২৩ জুন) তাকে আদালতে পাঠানো হবে। তিনি আরও জানান, খাগড়িয়া ইউনিয়নের নির্বাচনি সহিংসতার ঘটনায় এ পর্যন্ত ৫০ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে কয়েকটি অবৈধ অস্ত্রও উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন