শুক্রবার , ৩ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

‘নেইমার এখন ৯০ মিনিট খেলতে প্রস্তুত’, জানালেন আনচেলত্তি

ঢাকা ইনফো২৪
জুলাই ৩, ২০২৬ ১১:৫৩ অপরাহ্ণ
Link Copied!

দীর্ঘ চোট কাটিয়ে ধীরে ধীরে ছন্দে ফিরছেন ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমার। বিশ্বকাপের নকআউট পর্বে নরওয়ের মুখোমুখি হওয়ার আগে নেইমারকে নিয়ে ইতিবাচক খবর দিয়েছেন প্রধান কোচ কার্লো আনচেলত্তি। জানিয়েছেন, নেইমার এখন পুরো ৯০ মিনিট খেলার জন্য ফিট।

২০২৩ সালে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে বাঁ হাঁটুর অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) ও মেনিসকাসে গুরুতর চোট পান নেইমার। সেই চোটের কারণে প্রায় এক বছর জাতীয় দলের বাইরে থাকতে হয় তাকে। গত বছর ব্রাজিলের দায়িত্ব নেওয়ার পর আনচেলত্তি বারবার জানিয়েছেন, শতভাগ ফিট না হওয়া পর্যন্ত নেইমারকে দলে ফেরানো হবে না।

তবে শেষ পর্যন্ত বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পান ৩৪ বছর বয়সী এই তারকা। যদিও প্রস্তুতির সময় আবারও বিপাকে পড়েন তিনি। গত ১৭ মে ক্লাব সান্তোসের হয়ে খেলতে গিয়ে কাফ মাসলে চোট পাওয়ায় দলের সঙ্গে নিয়মিত অনুশীলনও করতে পারেননি।

চোট কাটিয়ে স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে ফেরেন নেইমার। এরপর থেকেই ধীরে ধীরে নিজের ফিটনেস ফিরে পাচ্ছেন তিনি।

ব্রাজিলের সংবাদমাধ্যম ফোলহা দো সাও পাওলোকে দেওয়া এক সাক্ষাৎকারে আনচেলত্তি বলেন, নেইমার মাঠে আরও বেশি সময় কাটাতে মুখিয়ে থাকলেও পরিস্থিতি দারুণ পেশাদারিত্বের সঙ্গে সামাল দিচ্ছেন।

আনচেলত্তি বলেন, ‘সে খুশি নয় (জাপানের বিপক্ষে না খেলানোর কারণে), তবে সে খুব ভালো আচরণ করছে। সে ভালোভাবে অনুশীলন করছে। নেইমার খুব শ্রদ্ধাশীল, সদয় ও সতীর্থদের মধ‍্যে জনপ্রিয়। নিজের মানের জন‍্য সে দলের গুরুত্বপূর্ণ সদস‍্য, সে নম্র একজন মানুষ। তার সঙ্গে কাজ করে আমি খুশি। অবশ‍্যই সে খেলতে চায়, যেমনটা সবসময়ই চেয়েছে।’

বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ জাপানের বিপক্ষে ম্যাচে নেইমারকে মাঠে নামাননি আনচেলত্তি। ম্যাচ শেষে এ সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠলে আনচেলত্তি জানান, অতিরিক্ত সময়ের সম্ভাবনা মাথায় রেখেই তাকে বেঞ্চে রাখা হয়েছিল।

ব্রাজিল কোচ বলেন, ‘আমরা পরিকল্পনা করেছিলাম, নির্ধারিত সময়ে গোল না পেলে ৬০ থেকে ৬৫ মিনিটের মধ্যে নেইমারকে নামানো হবে। কিন্তু গোল পাওয়ার পর ম্যাচ পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে চলে আসে। তখন দলের কাঠামো পরিবর্তনের প্রয়োজন মনে করিনি। তাই তাকে মাঠে নামানো হয়নি।’

তবে নরওয়ের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচের আগে নেইমারের ফিটনেস নিয়ে বেশ আশাবাদী আনচেলত্তি। তিনি বলেন, ‘সে এখন কোনো সমস‍্যা ছাড়াই ৯০ মিনিট খেলতে পারবে। যাই হোক নেইমার পরিস্থিতি স্বাভাবিকভাবে নিচ্ছে। সে ভালো করার জন‍্য প্রতিদিন কঠোর পরিশ্রম করছে। কোচিং স্টাফরা তাকে নিয়ে খুশি।’

বিশ্বকাপের শেষ ষোলোতে আগামী রোববার নরওয়ের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। সেই ম্যাচে নেইমারকে শুরুর একাদশে দেখা যেতে পারে কি না, সেটিই এখন সেলেসাও সমর্থকদের সবচেয়ে বড় আগ্রহের বিষয়।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});