শনিবার , ৪ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে শেষ ষোলোতে মিশর

ঢাকা ইনফো২৪
জুলাই ৪, ২০২৬ ৩:৫৯ পূর্বাহ্ণ
Link Copied!

শেষ ৩২-এর পর্বে অস্ট্রেলিয়া ও মিশরের ম্যাচটি নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতায় থাকে। ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও ফলাফল না আসায় খেলা নিষ্পত্তি হয় টাইব্রেকারে। আর এর মধ্য দিয়ে বিশ্বকাপের নকআউটে প্রথম জয়ের ইতিহাস গড়ে মিশর। পেনাল্টি শ্যুটআউটে অস্ট্রেলিয়াকে হারিয়ে শেষ ষোলোর লড়াইয়ে এখন মোহামেদ সালাহর দল।

শুরুতে দু’টি টসেই জিতে যান মিশরের অধিনায়ক। সবাইকে চমকে দিয়ে তিনি আগে পেনাল্টি নিতে পাঠান অস্ট্রেলিয়াকে। তার প্রমাণও মেলে একটু পর। টাইব্রেকারে প্রথম শট নিতে এসে লক্ষ্যভ্রষ্ট হন অস্ট্রেলিয়ার হ্যারি সাউটার। এর পর একে একে গোল করেন দুই দলের খেলোয়াড়রা। তৃতীয় শট নিতে আসা সালাহ নিজে নেন সাহসী এক পেনাল্টি, পানেনকা শটে বল জড়ান জালে। তার ঠিক পরেই অস্ট্রেলিয়ার লুকাস হেরিংটনের শট বাইরে চলে যায়। এরপর আবদেল মাজিদ গোলরক্ষককে ভুল পথে পাঠিয়ে বল ঠেলে দেন জালে। আর তাতেই ৪-২ ব্যবধানে টাইব্রেকার জিতে নেয় মিশর।

এর আগে নির্ধারিত সময়ের খেলাতেও এগিয়ে ছিল মিশরই। খেলা শুরুর ১২ মিনিটে এগিয়ে যায় দলটি। বক্সের ডান পাশে ফ্রি কিক থেকে কারিম হাফিজের ক্রসে হেডে গোল করেন ইমাম আশুর। এই গোলের ব্যবধান নিয়েই বিরতিতে যায় দল দুটি। দ্বিতীয়ার্ধে ৫৪ মিনিটে সেটপিস থেকে গোল করে অস্ট্রেলিয়া সমতায় ফেরে আত্মঘাতী গোলে। সে গোলটি আসে মোহামেদ হানির কাছ থেকে, যা এবারের বিশ্বকাপে তার দ্বিতীয় আত্মঘাতী গোল।

ইনজুরি সময়ে জয়সূচক গোলের কাছাকাছি চলে গিয়েছিল মিশর। সালাহর পাসে অস্ট্রেলিয়ার গোলরক্ষক ম্যাথিউ রায়ানকে একা পেয়ে গিয়েছিলেন রাবিয়া, তবে তার শট ঠেকিয়ে দেন গোলরক্ষক। শেষমেশ ম্যাচ গড়ায় অতিরিক্ত সময় ও টাইব্রেকারে, যেখানে শেষ হাসি হাসে মিশরই। আর এর মধ্য দিয়ে ইতিহাসও গড়া হয়ে গেছে ফারাওদের। বিশ্বকাপের নকআউট পর্বে প্রথমবারের মতো জয় তুলে নিল আরব-আফ্রিকার এই দেশ।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});