রবিবার , ১৪ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রাকৃতিক দুর্যোগ
  8. বিনোদন
  9. মতামত
  10. সর্বশেষ
  11. সারাদেশ

নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব

ঢাকা ইনফো২৪
জুন ১৪, ২০২৬ ২:১৭ অপরাহ্ণ
Link Copied!

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে তেল আবিবে আবারও বিক্ষোভ হয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার আগে ও পরে নিরাপত্তা ব্যবস্থায় ব্যর্থতার অভিযোগ তুলে স্বাধীন রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠনের দাবিতে রাস্তায় নামেন শত শত মানুষ।

দ্য টাইমস অব ইসরায়েলের তথ্য অনুযায়ী, শনিবার (১৩ জুন) তেল আবিবের হাবিমা স্কয়ারে অনুষ্ঠিত প্রায় ৫০০ জনের সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সরকার আইন অনুযায়ী নিরপেক্ষ তদন্ত কমিশন গঠনে আগ্রহী নয়।

হামাসের হামলায় অপহৃত হয়ে পরে গাজায় নিহত হওয়া ৮০ বছর বয়সী ইয়োরাম মেটজগারের পুত্রবধূ আয়ালা মেটজগার বলেন, সময় যত এগোচ্ছে, প্রশ্নও তত বাড়ছে। তার মতে, আইন অনুযায়ী গঠিত রাষ্ট্রীয় তদন্ত কমিশনই সবচেয়ে নিরপেক্ষ মাধ্যম, যেখানে প্রধান বিচারপতির নিয়োগ করা স্বাধীন বিশেষজ্ঞরা দায়িত্ব পালন করেন। তবে সরকারের প্রস্তাবিত কমিটি রাজনৈতিক প্রভাবাধীন হতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

আয়ালা মেটজগারের দাবি, প্রস্তাবিত কাঠামোতে জোট ও বিরোধী দলের প্রতিনিধিদের রাখার কথা বলা হলেও বিরোধীরা অংশ না নিলে পুরো তদন্ত প্রক্রিয়া সরকারের নিয়ন্ত্রণে চলে যেতে পারে, যা এর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলবে।

অন্যদিকে, নোভা মিউজিক ফেস্টিভ্যালে হামলায় নিহত ২৬ বছর বয়সী ওরিয়া লিটম্যানের বাবা এরান লিটম্যান বলেন, তার মেয়ে ধর্মীয় সংঘাতের কারণে প্রাণ হারিয়েছে বলে তিনি মনে করেন। তিনি দাবি করেন, হামাস নেতা ইয়াহইয়া সিনওয়ারের কথিত বক্তব্য ও লেখালেখি থেকে বোঝা যায়, ধর্মীয় ও রাজনৈতিক উত্তেজনাই এই সংঘাতকে আরও তীব্র করেছে।

তিনি আরও বলেন, বাধ্যতামূলক সামরিক সেবা এড়িয়ে যাওয়া ইয়েশিভা শিক্ষার্থীদের ক্ষেত্রেও একই নীতি প্রযোজ্য হওয়া উচিত, কারণ ধর্মীয় শিক্ষা কখনোই নিরাপত্তার বিকল্প হতে পারে না।

সমাবেশ চলাকালে সরকারপন্থি কর্মী হাদার মুখতার ঘটনাস্থলে ভিডিও ধারণ করতে গেলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে সরকারবিরোধী এক সামাজিক যোগাযোগমাধ্যম কর্মীর সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ এসে দুজনকে আলাদা করে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেয়।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।