নেত্রকোণার দুর্গাপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় এক মানবপাচারকারীসহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিদের মধ্যে দুজন বাংলাদেশি নাগরিক। তাঁরা প্রায় দুই মাস আগে দালালের মাধ্যমে ভারতে রাজমিস্ত্রির কাজ করতে গিয়েছিলেন বলে জানিয়েছে বিজিবি।
শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত দুর্গাপুর উপজেলার ভবানীপুর বিওপির আওতাধীন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
আটক মানবপাচারকারীর নাম সিলভার সাংমা। তিনি দুর্গাপুর উপজেলার ভরতপুর গ্রামের এনফট নকরেকের ছেলে। অন্য দুজন হলেন খালিয়াজুরী উপজেলার কুলপতাক গ্রামের শশিমন সরকারের ছেলে প্রান্ত সরকার (২০) এবং শালদিঘা গ্রামের শশিমন সরকারের ছেলে নিউটন সরকার (২০)।
শনিবার দুপুরে নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী, পিএসসি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আটক দুই বাংলাদেশি নাগরিক প্রায় দুই মাস আগে দালালের মাধ্যমে ভারতে রাজমিস্ত্রির কাজ করতে গিয়েছিলেন। শনিবার অবৈধভাবে বাংলাদেশে ফেরার সময় তাঁদের আটক করা হয়।
বিজিবি আরও জানায়, সিলভার সাংমার বিরুদ্ধে মানবপাচারের অভিযোগে আগেও একটি মামলা রয়েছে। ২০২৬ সালের ৬ জুন তাঁর বিরুদ্ধে মামলাটি করা হয়। এর আগেও এক নারীকে পাচারের সময় তিনি আটক হয়েছিলেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.