শনিবার , ১১ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

নেত্রকোনায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

ঢাকা ইনফো২৪
জুলাই ১১, ২০২৬ ৫:৪৪ অপরাহ্ণ
Link Copied!

নেত্রকোনায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ৫:৪০ পিএম   (ভিজিট : ০)

নেত্রকোনায় বীজ ও সার বিতরণ করেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আনোয়ারুল হক এমপি।

X

নেত্রকোনায় বীজ ও সার বিতরণ করেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আনোয়ারুল হক এমপি।

নেত্রকোনা সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার সকালে সদর উপজেলা পরিষদ হলরুমে ২০২৫ -২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে উপশী আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল বাকিউল বারির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বীজ ও সার বিতরণ উদ্বোধন করেন জেলা বিএনপি’র সভাপতি ও নেত্রকোনা ২ সদর বারহাট্টা আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আনোয়ারুল হক। 

এ সময় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন খান মিলকি সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাজউদ্দিন ফারাস সেন্টু সদর উপজেলা কৃষি কর্মকর্তা প্রমূখ। 

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আনোয়ারুল হক এমপি বলেন কৃষকের উৎপাদন ব্যয় কমিয়ে অধিক ফলন নিশ্চিত করা এবং দেশের খাদ্য নিরাপত্তা জোরদার সরকারের এ ধরনের কৃষি বান্ধব উদ্যোগ পুণ ভূমিকা রাখছে। কৃষকদের পাশে থেকে তাদের উন্নয়নে নিরলস ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন খুব শীঘ্রই প্রতিটি ইউনিয়নের সাতটি  করে মসজিদের ইমাম ও মোয়াজিনদের জন্য সরকারি ভাতা চালু করা হবে। 

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});