বৃহস্পতিবার , ৬ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

নোংরা পরিবেশে রান্না, চট্টগ্রামে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

ঢাকা ইনফো২৪
আগস্ট ৬, ২০২৬ ৭:০১ অপরাহ্ণ
Link Copied!

নোংরা পরিবেশে রান্না, চট্টগ্রামে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ৬:৫৪ পিএম   (ভিজিট : ০)

তিন প্রতিষ্ঠানকে জরিমানা

X

তিন প্রতিষ্ঠানকে জরিমানা

পোড়া তেল ব্যবহার, বাসি খাবার সংরক্ষণ এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের অভিযোগে তিন প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (৬ আগস্ট) পতেঙ্গা এলাকায় অভিযান পরিচালানা করে এ জরিমানা করা হয়।

অভিযানে সবচেয়ে বেশি ৬০ হাজার টাকা জরিমানা করা হয় হোটেল পতেঙ্গাকে। প্রতিষ্ঠানটিতে পোড়া তেল ব্যবহার করে খাদ্য প্রস্তুত, বাসি গ্রিল কাঁচা মাছ ও মাংসের সঙ্গে সংরক্ষণ এবং অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদনের প্রমাণ পাওয়ায় এ জরিমানা করা হয়।

এছাড়া চাটগাঁও রান্নাঘরকে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদনের দায়ে ১০ হাজার টাকা এবং ভ্যালেন্সিয়া ফুড কর্নারকে ফ্রিজে অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর উপায়ে বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য সংরক্ষণ ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগের উপপরিচালক ফয়েজ উল্লাহ বলেন, ভোক্তাদের নিরাপদ ও মানসম্মত খাদ্য নিশ্চিত করতে আমাদের নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে।

আজকের অভিযানে কয়েকটি প্রতিষ্ঠানে পোড়া তেল ব্যবহার, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত এবং অপরিচ্ছন্নভাবে খাদ্য সংরক্ষণের প্রমাণ পাওয়া গেছে। এসব অনিয়মের বিরুদ্ধে আইন অনুযায়ী জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে চলবে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});