বৃহস্পতিবার , ৬ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

দেওয়ানগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ ও কসমেটিকস উদ্ধার

ঢাকা ইনফো২৪
আগস্ট ৬, ২০২৬ ৭:০২ অপরাহ্ণ
Link Copied!

দেওয়ানগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ ও কসমেটিকস উদ্ধার

প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ৬:৫৯ পিএম   (ভিজিট : ০)

ভারতীয় মদ ও কসমেটিকস উদ্ধার

X

ভারতীয় মদ ও কসমেটিকস উদ্ধার

জামালপুর ৩৫ বিজিবির মাদক বিরোধী পৃথক অভিযানে সীমান্ত এলাকা থেকে ১৫৬ বোতল ভারতীয় মদ ও ৯০৯ পিস কসমেটিকস পণ্য উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, জামালপুর ৩৫ বিজিবির আওতাধীন দেওয়ানগঞ্জের পাথরেরচর বিওপির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (৬ আগস্ট) ভোরে পাথরেরচর ১০৭৭ নম্বর সীমান্ত পিলারের কাছে অভিযান পরিচালনা করেন বিজিবির সদস্যরা। অভিযানে মালিক বিহীন ১৫৬ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ২ লাখ ৩৪ হাজার টাকা।

অপরদিকে বুধবার দিবাগত রাতে দাঁতভাঙা বিওপির বিজিবি সদস্যরা সীমান্তবর্তী ছাটকড়াইবাড়ি এলাকায় অভিযানে ৯০৯ পিস ভারতীয় কসমেটিকস পণ্য উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ৪ লাখ ২ হাজার টাকা।

বিজিবি জানায়, ভারতীয় মদ উদ্ধার ও কসমেটিকস পণ্য উদ্ধারের ঘটনায় পৃথকভাবে বিজিবির পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে.কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে রয়েছি। 

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});