শুক্রবার , ৩ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

নোয়াখালীতে বাস চাপায় শিশুর মৃত্যু

ঢাকা ইনফো২৪
জুলাই ৩, ২০২৬ ৮:০৫ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালীতে বাস চাপায় শিশুর মৃত্যু

প্রকাশ: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ৮:০২ পিএম   (ভিজিট : ০)

প্রতীকী ছবি

X

প্রতীকী ছবি

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় দ্রুতগতির একটি বাসের চাপায় হাসনা বেগম (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। 

শুক্রবার বেলা সোয়া ১০টার দিকে উপজেলার চাটখিল-সোনাইমুড়ী আঞ্চলিক মহাসড়কের জয়াগ বাজারের পশ্চিম পাশে পোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হাসনা পার্শ্ববর্তী চাটখিল পৌরসভার সুন্দরপুর গ্রামের মল্লিক বাড়ির মো. হাসানের মেয়ে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের সদস্যদের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশাযোগে বাজারের পশ্চিম পাশে পোল এলাকায় আসে হাসনা।

অটোরিকশা থেকে নামার পর একপর্যায়ে সে রাস্তা পার হওয়ার চেষ্টা করলে দ্রুতগতির একটি অজ্ঞাত বাস চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পরপরই বাসটি দ্রুত স্থান ত্যাগ করায় সেটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। 

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত একটি বাসের চাপায় শিশুটির মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});