ন্যায্য শ্রম অধিকারের দাবি বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের

ন্যায্য শ্রম অধিকারের দাবি বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের

ন্যায্য শ্রম অধিকারের দাবি বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের

প্রকাশ: শনিবার, ২৭ জুন, ২০২৬, ৭:৪৭ পিএম   (ভিজিট : ০)

বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য  পরিষদ

X

বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ

ন্যায্য শ্রম অধিকার, চাকরির নিরাপত্তা এবং বৈষম্যহীন কর্মপরিবেশ প্রতিষ্ঠার দাবি জানিয়েছে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য  পরিষদ। 

এ উপলক্ষে শনিবার (২৭ জুন) বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। তেজগাঁওয়ে ঐক্য পরিষদের কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি মোঃ রফিকুল ইসলাম। এছাড়া সাধারণ সম্পাদক মোঃ জান্নাতুন নাঈমসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে প্রধান চারটি দাবি উল্লেখ করা হয়। এগুলো হলো:-

 * আউটসোর্সিং ঠিকাদারি আধুনিক দাস প্রথা বিলুপ্ত করে স্ব-স্ব প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মচারীদের সাথে প্রতিষ্ঠানের চুক্তি করতে হবে এবং পর্যায়ক্রমে কর্মচারীদের আত্তীকরণ করতে হবে। 

*টেন্ডার পরিবর্তন কিংবা অন্য কোনো অযৌক্তিক কারণে চাকরিচ্যুত কর্মচারীদের বেতন- ভাতা পরিশোধসহ পুনর্বহাল করতে হবে।

*সকল অস্থায়ী কর্মচারীদের সম্মানের বেতন কাঠামোর আওতায় এনে রেশনসহ সকল ভাতা নিশ্চিত করতে হবে।

*প্রচলিত শ্রম আইন, সরকারি আউটসোর্সিং – ২০২৫ নীতিমালা ও নির্দেশনা লঙ্ঘন করে যে সবক্ষেত্রে নিয়মবহির্ভূতভাবে কর্মচারী ছাঁটাই করা হয়েছে, সেসব তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং ছাঁটাইকৃত কর্মচারীদের পুনঃ বহাল করতে হবে।

এছাড়া সংবাদ সম্মেলনে আউটসোর্সিং ব্যবস্থার বাস্তব চিত্র, বিদ্যমান সমস্যা, অনিয়ম এবং রাষ্ট্রের আর্থিক ও প্রশাসনিক দিক থেকে এর প্রভাব সম্পর্কে তথ্যভিত্তিক আলোচনার জন্য সংশ্লিষ্ট সর্বোচ্চ পর্যায়ের নীতিনির্ধারকদের সাথে সাক্ষাতের সুযোগ চেয়েছেন।

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।