রবিবার , ২৪ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য

পড়ে আছে রাস্তায় গাছ, দূর্ঘটনার আশংকা

ঢাকা ইনফো২৪
মে ২৪, ২০২৬ ৯:২৮ অপরাহ্ণ
Link Copied!

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা মোড় মহিলা কলেজের সামনে নীলফামারী-রংপুর সড়কের উপড়ে শুক্রবার দুপুর হতে মরা গাছ রাস্তায় উপরে পড়ে রয়েছে। ফলে হাজার হাজার পথচারী ও শত শত বাস ট্রাক, অটো, মোটর সাইকেলের চালক ও যাত্রীরা পড়েছে দূর্ভোগে। গাছটি অপসারণ না করায় যে কোন সময় বড় ধরণের দূর্ঘটনার আশংকা দেখা দিয়েছে।

স্থানীয়রা জানায়, নীলফামারী টু রংপুর সড়ক এটি। রাস্তাটি দিয়ে ঢাকাগামী বাসসহ রংপুরমুখী বাস, মাইক্রো-কার, ট্রাক, অটো, মটরসাইকে, ভ্যান চলাচলসহ হাজার হাজার মানুষ প্রতিদিন চলাচল করে। শুক্রবার দুপুরে মরা গাছটি রাস্তায় পড়ে যাওয়ায় পর হতে রাস্তাটি চলাচলে ঝুঁকি হয়ে পড়েছে। গাছটি রোববার বিকাল পর্যন্ত অপসারণ না করায় যে কোন সময় বড় ধরনের দূর্ঘটনা ঘটার আশংকা দেখা দিয়েছে। ইতোমধ্যে অন্তত তিন বার দূর্ঘটনা ঘটার উপক্রম হয়েছিল।

উপজেলা মোড়ের ব্যবসায়ী বাবুল বলেন, ‘গাছটি মরে যাওয়ার অনেক বছর হলেও অপসারণ করা হয়নি। হঠাৎ গাছটি পড়ে গিয়েছে। দিনের বেলায় পরে যাওয়ায় কোন দূর্ঘটনা ঘটেনি। রাস্তায় পড়ে থাকা মরা গাছটি অপসারণের উদ্যোগ না নেয়ায় দূর্ভোগে পড়েছে সাধারণ পথযাত্রী ও যানবাহন। দ্রুত গাছটি অপসারণ করা প্রয়োজন।

উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান জানান, রাস্তায় মরা গাছ পড়ে যানবাহন ও পথচারীদের চলাচলে সমস্যার কথাটি সবে শুনলাম। অপসারণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্ৰহণে জেলা পরিষদে অবগত করা হয়েছে। দ্রুত গাছটি অপসারণ করা হবে।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন