রবিবার , ৫ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

পত্নীতলায় র‍্যাবের অভিযানে চোলাইমদ সহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ঢাকা ইনফো২৪
জুলাই ৫, ২০২৬ ৪:৩৩ অপরাহ্ণ
Link Copied!

পত্নীতলায় র‍্যাবের অভিযানে চোলাইমদ সহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশ: রোববার, ৫ জুলাই, ২০২৬, ৪:১৩ পিএম   (ভিজিট : ০)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

নওগাঁ জেলার পত্নীতলা থানাধীন উজিরপুর মিশন (ভূতপাড়া) এলাকা থেকে ১০০ লিটার চোলাইমদসহ এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫, সিপিসি-৩।

র‍্যাব-৫ সূত্রে জানা যায়, প্রতিষ্ঠার পর থেকেই দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাব জঙ্গি, সন্ত্রাসী, মাদক, অস্ত্র, ছিনতাই, প্রতারণাসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গত কয়েকদিন ধরে র‍্যাব-৫, সিপিসি-৩-এর গোয়েন্দা দল মাদক ব্যবসায়ী অপু কুমার চৌধুরীর (৩২) এর গতিবিধি পর্যবেক্ষণ করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার  উজিরপুর মিশন (ভূতপাড়া) এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

অপু উপজেলার উজিরপুর মিশন মাল্লাপাড়া গ্রামের ছোটকোন এর ছেলে। তার দেয়া তথ্য ও সাক্ষীদের উপস্থিতিতে তার কাছ থেকে ১০০ লিটার অবৈধ চোলাইমদ উদ্ধার করে  যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ হাজার টাকা।

মাদক কারবারী চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে তাদের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী মামলা দায়ের করে পত্নীতলা থানায় হস্তান্তর করা হয়েছে।

অপর দিকে পত্নীতলা থানা পুলিশ একই দিনে মাদক বিরোধী পৃথক অভিযানে অবৈধ মাদক সেবনের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতে  তাদের প্রত্যেককে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করে নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে থানা সূত্রে জানাগেছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});