বৃহস্পতিবার , ৬ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

পর্তুগালে বাংলাদেশ দূতাবাসে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ পালিত

ঢাকা ইনফো২৪
আগস্ট ৬, ২০২৬ ৯:৫৩ পূর্বাহ্ণ
Link Copied!

পর্তুগালে বাংলাদেশ দূতাবাসে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ পালিত

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

পর্তুগালের রাজধানী লিসবনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ পালিত হয়েছে।

দূতালয় প্রধান এস, এম, গোলাম সরওয়ার এর সঞ্চালনায়  এবং  দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স সামিয়া ইসরাত রনি এর সভাপতিত্বে অনুষ্ঠানে দোয়া, আলোচনা সভা এবং শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে জুলাইয়ের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

দিবসটি উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী এবং মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণীসমূহ পাঠ করা হয়। এরপর জুলাই গণঅভ্যুত্থান দিবসের তাৎপর্য এবং আগামীর প্রত্যাশা তুলে ধরে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় পর্তুগালে বসবাসরত প্রবাসী বাংলাদেশী কমিউনিটির প্রতিনিধি, ব্যবসায়ী, রাজনৈতিক,সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, জুলাই আন্দোলনে প্রবাস থেকে অংশগ্রহণকারী ব্যক্তিবর্গ এবং পর্তুগালের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। সভায় পর্তুগাল প্রবাসী বাংলাদেশীরা ১৯৭১ এবং ২০২৪-এর সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি বর্তমান সরকার ও দূতাবাসের কাছে তাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রত্যাশার কথা তুলে ধরেন।

প্রবাসীদের প্রধান দাবি ও জোরালো প্রস্তাবনা: আলোচনা সভায় প্রবাসী বাংলাদেশীরা ঢাকা-লিসবন রুটে বাংলাদেশ বিমানের সরাসরি ফ্লাইট চালু এবং ঢাকায় পর্তুগাল দূতাবাস স্থাপনের জোরালো দাবি উত্থাপন করেন।

অনুষ্ঠানের সমাপনী পর্বে চার্জ দ্য অ্যাফেয়ার্স সামিয়া ইসরাত রনি তাঁর বক্তব্যে জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং আহত জুলাই যোদ্ধাদের দ্রুত সুস্থতা কামনা করেন। তিনি দেশ গঠনে বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপসমূহ প্রবাসী বাংলাদেশীদের মাঝে তুলে ধরেন।

তিনি জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান। পরিশেষে, দূতাবাসের পক্ষ থেকে উপস্থিত সকল প্রবাসী বাংলাদেশীকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});