রবিবার , ২৪ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

পশুর হাটে নিরাপত্তা জোরদার করেছে র‌্যাব-৮

ঢাকা ইনফো২৪
মে ২৪, ২০২৬ ৬:২২ অপরাহ্ণ
Link Copied!

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বরগুনার বিভিন্ন পশুর হাটে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র‌্যাব-৮। ঈদকে কেন্দ্র করে হাটগুলোতে ক্রেতা ও বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অপরাধ প্রতিরোধে মাঠপর্যায়ে তৎপরতা বাড়ানো হয়েছে বলে বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

এরই অংশ হিসেবে রোববার (২৪ মে) বেলা ১১টার দিকে বরগুনার ফুলজুরি পশুর হাট পরিদর্শন করেন র‌্যাব-৮-এর সদস্যরা।

পরিদর্শনকালে হাটের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, যানজট নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং জাল টাকা শনাক্তকরণ কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করা হয়। পাশাপাশি হাটে আগত সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে নেওয়া বিভিন্ন পদক্ষেপও মূল্যায়ন করেন তারা।

পরিদর্শনকালে র‌্যাব-৮ সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার রাশেদ জানান, ঈদকে কেন্দ্র করে পশুর হাটগুলোতে ছিনতাই, জাল টাকা লেনদেন, চাঁদাবাজি, অজ্ঞান পার্টি ও মলম পার্টির তৎপরতা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা থাকে। এসব অপরাধ দমনে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে র‌্যাব-৮। ইতিমধ্যে হাট এলাকায় সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে এবং পর্যাপ্তসংখ্যক র‌্যাব সদস্য মোতায়েন করা হয়েছে।

র‌্যাব জানায়, পশুবাহী যানবাহনের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এবং সাধারণ মানুষের নিরাপদ কেনাবেচার পরিবেশ বজায় রাখতে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করছে র‌্যাব। এর ফলে হাটে শৃঙ্খলা বজায় রাখা এবং যানজট নিয়ন্ত্রণ সহজ হবে বলে আশা করা হচ্ছে।

এদিকে র‌্যাব-৮ এর পক্ষ থেকে হাটে আগত ক্রেতা-বিক্রেতা ও সাধারণ জনগণকে সতর্কতার সঙ্গে আর্থিক লেনদেন সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে যেকোনো সন্দেহজনক কার্যকলাপ চোখে পড়লে তাৎক্ষণিকভাবে নিকটস্থ র‌্যাব সদস্য বা আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছে সংস্থাটি।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});