বৃহস্পতিবার , ২ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

পাঁচটি পোশাক কারখানা একযোগে বন্ধ ঘোষণা

ঢাকা ইনফো২৪
জুলাই ২, ২০২৬ ৮:১৪ অপরাহ্ণ
Link Copied!

পাঁচটি পোশাক কারখানা একযোগে বন্ধ ঘোষণা

প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ৮:০৮ পিএম   (ভিজিট : ০)

গাজীপুরে লিথী গ্রুপ

X

গাজীপুরে লিথী গ্রুপ

গাজীপুরে লিথী গ্রুপের পাঁচটি পোশাক কারখানা একসঙ্গে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ। এতে কারখানাগুলোতে কর্মরত প্রায় আড়াই হাজার শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন। 

বুধবার গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় কারখানার প্রধান ফটকে এ বিষয়ে নোটিশ টানিয়ে দেওয়া হয়।

 বন্ধ ঘোষণা করা কারখানাগুলো হলো এ্যাপারেল-২১ লিমিটেড, ফমকম ফ্যাশন লিমিটেড, ফমকম ডাইং লিমিটেড, ফমকম প্রিন্টিং লিমিটেড ও ফমকম নিটিং লিমিটেড। এদিকে বন্ধ কারখানা চালু ও বকেয়া বেতনের দাবিতে মানববন্ধন করেন শ্রমিকেরা। কারখানা বন্ধের নোটিশে বলা হয়েছে, গ্যাসের সংযোগ বন্ধ, ক্রয়াদেশ কমে যাওয়া, ভবিষ্যৎ ক্রয়াদেশের পূর্বাভাস না থাকা, বিগত বছরে বারবার অযৌক্তিক শ্রম আন্দোলন হওয়া, পণ্যের বিক্রয়মূল্য উল্লেখযোগ্য হারে কমে যাওয়া ও সময়মতো ব্যাংকিং সহায়তা না পাওয়ায় কারখানাগুলো বিশাল লোকসানের সম্মুখীন হয়ে আসছে। 

এখন মালিকের পক্ষে কারখানা পরিচালনা করার মতো আর্থিক সামর্থ্য না থাকায় বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো। 

ভবিষ্যতে কারখানা চালু ও ব্যবসা পরিচালনার অনুকূল পরিবেশ তৈরি হলে আগের পুরোনো দক্ষ কর্মীদের অগ্রাধিকার দেওয়া হবে এবং সংশ্লিষ্ট সব সংস্থা ও কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতার সিদ্ধান্ত মোতাবেক বেতন ও পাওনা পরিশোধ করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

এদিকে বুধবার সকাল ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাঘের বাজার এলাকায় কারখানার পাশে মানববন্ধন করেন শ্রমিকেরা। শ্রমিকেরা বলেন, আর্থিক সংকটের কারণ দেখিয়ে গত ৭ জুন থেকে ফমকম ফ্যাশন লিমিটেড কারখানা কর্তৃপক্ষ বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩ (১) ধারা অনুযায়ী বন্ধ ঘোষণা করে। তার আগে শ্রমিকদের মে মাসের বেতন পরিশোধের জন্য ২৩ জুন তারিখ নির্ধারণ করেছিল কারখানা কর্তৃপক্ষ। কিন্তু নির্ধারিত সময়ে বকেয়া বেতন পরিশোধ করতে পারেনি। এ জন্য তারা বকেয়া বেতন পরিশোধ, কারখানা চালু ও সব পাওনা বুঝিয়ে দেয়ার দাবি জানান।

বন্ধ ঘোষণার পর কারখানায় মালিকপক্ষের কাউকেই পাওয়া যায়নি। এ বিষয়ে কথা বলতে কারখানার নোটিশে থাকা মুঠোফোন নম্বরে যোগাযোগ করেও বক্তব্য পাওয়া যায়নি। গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার আমজাদ হোসেন বলেন, বিভিন্ন কারণ দেখিয়ে বুধবার থেকে কারখানাটি বন্ধ ঘোষণা করা হয়েছে। গাজীপুরে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক প্রকৌশলী এম এম মামুন-অর-রশিদ গণমাধ্যমকে বলেন, শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের বিষয়ে দ্রুত সময়ের মধ্যে টঙ্গীতে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের কার্যালয়ে একটি বৈঠক হওয়ার কথা আছে। ওই বৈঠকে শ্রমিকদের সমস্যার সমাধান হবে বলে আশা করা হচ্ছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});