রবিবার , ২৯ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রাকৃতিক দুর্যোগ
  8. বিনোদন
  9. মতামত
  10. সর্বশেষ
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পাংশায় সাপের কামড়ে ৪ বছরের শিশুর মৃত্যু

ঢাকা ইনফো২৪
মার্চ ২৯, ২০২৬ ৯:২৪ অপরাহ্ণ
Link Copied!

রাজবাড়ীর পাংশায় সাপের কামড়ে মোঃ আলিফ শেখ (০৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার (২৯ মার্চ) দুপুরে উপজেলার বাবুপাড়া ইউনিয়নের ভুরকুলিয়ার নিজ বাড়ির পাশে খেলার সময় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত আলিফ শেখ ভুরকুলিয়ার মোঃ রফিকুল ইসলাম বুরোর ছেলে।

​স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, আজ দুপুর আনুমানিক ১২টার দিকে শিশুটি বাড়ির সামনের কচু গাছ ও ভুট্টা খেতে খেলাধুলা করছিল। কিছু সময় পর সে দৌড়ে বাসায় এসে তার মাকে জানায় যে, তার ডান পায়ের গোড়ালি কেটে গেছে। তাৎক্ষণিকভাবে শিশুটির মা বিষয়টি গুরুত্ব না দিয়ে ক্ষতের স্থানে দাঁত মাজার পেস্ট লাগিয়ে দেন। ​কিছুক্ষণ পর শিশুটির মা তাকে বুকের দুধ খাওয়াতে গেলে তার মুখ দিয়ে ফেনা বের হতে দেখেন। তখনই পরিবারের সদস্যদের সন্দেহ হয় যে, শিশুটিকে বিষধর সাপে কামড়েছে। পরে শিশুটির চাচা মোঃ শহিদুল ইসলাম দ্রুত তাকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক শিশুটিকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

​অকাল এই মৃত্যুতে শিশুটির পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।