সোমবার , ১৫ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রাকৃতিক দুর্যোগ
  8. বিনোদন
  9. মতামত
  10. সর্বশেষ
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পাইকগাছায় বেতাঙ্গী নদীর পাড়ে বৃদ্ধের মরদেহ উদ্ধার

ঢাকা ইনফো২৪
জুন ১৫, ২০২৬ ১০:৫৯ অপরাহ্ণ
Link Copied!

খুলনার পাইকগাছা উপজেলার লতা ইউনিয়নের বাহিরবুনিয়া গ্রামে বেতাঙ্গী নদীর পাড় থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মৃত ব্যক্তির নাম বিরিঞ্চি পদ মন্ডল (১০৫)। তিনি উপজেলার পুতুলখালী গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানাগেছে, সোমবার সকালে বাহিরবুনিয়া গ্রামের মুনছুর সরদারের বাড়ির সামনে বেতাঙ্গী নদীর তীরে একটি মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দেন। খবর পেয়ে পাইকগাছা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং ঘটনাস্থল পরিদর্শন করে।

মৃতের ছেলে উজ্জ্বল মন্ডল জানান, তার বাবা দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। রোববার রাত প্রায় ৯টার দিকে তিনি বাড়ি থেকে বের হয়ে যান। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তার সন্ধান পাননি। সোমবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তারা জানতে পারেন, বেতাঙ্গী নদীর পাড়ে তার বাবার মরদেহ পাওয়া গেছে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৃদ্ধ ব্যক্তি নদীর পাড়ে পড়ে গিয়ে মারা যেতে পারেন। তবে ঘটনাটি নিয়ে পুলিশ প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম সম্পন্ন করেছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ আইনি প্রক্রিয়া চালাচ্ছিল।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।