উত্তর-পশ্চিম পাকিস্তানে একটি পুলিশ কম্পাউন্ডে আত্মঘাতী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে। শনিবার এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
কর্মকর্তারা জানান, শুক্রবার এক হামলাকারী বিস্ফোরকভর্তি গাড়ি নিয়ে ওই পুলিশ স্থাপনায় ঢুকে পড়ে। সে সময় পুলিশ কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যরা একটি মসজিদে নামাজ আদায় করছিলেন।