স্পেনে আবাসনসংকটের প্রতিবাদে শ্রমিক ধর্মঘট, সমর্থন পেল ভাড়াটেদেরও

স্পেনের কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে দেশটিতে প্রায় ৭ লাখ ৫০ হাজার বাড়ির ঘাটতি রয়েছে। ২০২৮ সাল নাগাদ এই ঘাটতি ১০ লাখ ছাড়িয়ে যেতে পারে।

স্পেনে আবাসনসংকটের প্রতিবাদে শ্রমিক ধর্মঘট, সমর্থন পেল ভাড়াটেদেরও
স্পেনে আবাসনসংকটের প্রতিবাদে পালন করা হয়েছে ধর্মঘট। এ ধর্মঘটের সমর্থনে মিছিল করেন হাজারো মানুষ। সেখান থেকে আবাসন ব্যয় মেটানোর জন্য ন্যায্য বেতনের দাবি জানানো হয়। আজ বুধবার বার্সেলোনায়

স্পেনে আবাসন ব্যয় ক্রমেই সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। এর প্রতিবাদে আজ বুধবার দেশজুড়ে সাধারণ ধর্মঘট পালন করেছেন শ্রমিকেরা। প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে এ দিন বিক্ষোভে অংশ নেন তাঁরা। স্পেনে আগাম জাতীয় নির্বাচনের তিন সপ্তাহের কম সময় আগে এ ধর্মঘট হলো।

২০১২ সালের পর স্পেনে এই প্রথম সাধারণ ধর্মঘট পালিত হলো। এবারের ধর্মঘটে সমর্থন দিয়েছে দেশটির বৃহত্তম দুই শ্রমিক সংগঠন ইউজিটি ও সিসিওও। সংগঠন দুটি ১০ লাখের বেশি শ্রমিকের প্রতিনিধিত্ব করে। এ ছাড়া বাড়িভাড়া বৃদ্ধি ও উচ্ছেদের ঘটনায় ক্ষুব্ধ ভাড়াটেদের সংগঠনগুলোও ধর্মঘটে সমর্থন দেয়।

‘আমার বয়স ৩৬ বছর। অথচ এখনো একা থাকার মতো সামর্থ্য হয়নি। বাড়িভাড়া শুধু বাড়ছেই। বাড়ির দামও বাড়ছে। পরিস্থিতি এমন যে নিজের বাড়িতে থাকা এখন অসম্ভব’

হেসুস গনসালেস, মাদ্রিদের বাসিন্দা

আজকের ধর্মঘটকে সফল বলে দাবি করেছে শ্রমিক সংগঠনগুলো। উপকূলীয় অঞ্চলে ধর্মঘট পালিত হয়েছে সবচেয়ে বেশি। সেখানে আবাসনসংকট সবচেয়ে তীব্র আকার ধারণ করেছে। ধর্মঘটে গতকাল রাজধানী মাদ্রিদের বিভিন্ন দোকান বন্ধ রাখা হয়। মোতায়েন করা হয় পুলিশ। বার্সেলোনায়ও অনেক দোকান বন্ধ ছিল।

স্পেনের ইয়ুথ কাউন্সিলের তথ্য অনুযায়ী, দেশটিতে গড় মাসিক বাড়িভাড়া ১ হাজার ১৭৬ ইউরো।

শ্রমিক সংগঠন সিসিওও জানিয়েছে, মাদ্রিদের একটি বাজারে পিকেটিংয়ের সময় পুলিশ পেপার স্প্রে ব্যবহার এবং একজনকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় ১৩ জনকে চিকিৎসা নিতে হয়েছে। এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন শ্রমিকেরা। তবে পুলিশ পেপার স্প্রে ব্যবহারের কথা স্বীকার করেনি।

স্পেনে আবাসনসংকটের প্রতিবাদে বিক্ষোভ। আজ বুধবার মাদ্রিদে
স্পেনে আবাসনসংকটের প্রতিবাদে বিক্ষোভ। আজ বুধবার মাদ্রিদে

স্পেনের কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে দেশটিতে প্রায় ৭ লাখ ৫০ হাজার বাড়ির ঘাটতি রয়েছে। ২০২৮ সাল নাগাদ এই ঘাটতি ১০ লাখ ছাড়িয়ে যেতে পারে। এরই মধ্যে স্পেনে বাড়ি ভাড়া নেওয়ার হার বেড়েছে। ফলে বাড়ছে ভাড়াও। স্পেনের ইয়ুথ কাউন্সিলের তথ্য অনুযায়ী, দেশটিতে গড় মাসিক বাড়িভাড়া ১ হাজার ১৭৬ ইউরো।

আজকের ধর্মঘটে সমর্থন ছিল ৩৬ বছর বয়সী হেসুস গনসালেসের। তিনি একটি হাসপাতালে কাজ করেন। মাদ্রিদের এই বাসিন্দা বলেন, ‘আমার বয়স ৩৬ বছর। অথচ এখনো একা থাকার মতো সামর্থ্য হয়নি। বাড়িভাড়া শুধু বাড়ছেই। বাড়ির দামও বাড়ছে। পরিস্থিতি এমন যে নিজের বাড়িতে থাকা এখন অসম্ভব।’

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

সূত্র: প্রথম আলো