বৃহস্পতিবার , ১৫ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

পাকিস্তানে স্কুল ভবনের ছাদ ধসে ১৭ শিক্ষার্থীর মৃত্যু


অক্টোবর ১৫, ২০২৬ ১২:৫৪ অপরাহ্ণ
Link Copied!

পাকিস্তানের পেশোয়ারে একটি বেসরকারি স্কুলের ছাদ ধসে অন্তত ১৭ জন শিক্ষার্থীর নির্মম মৃত্যু হয়েছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় প্রাণ হারানো সব শিক্ষার্থীর বয়স ১৩ বছরের নিচে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) খাইবার পাখতুনখোয়ার পেশোয়ার শহরের দির কলোনি এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। দ্য ডনের বরাত দিয়ে পেশোয়ারের লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র মুহাম্মদ আসিম ১৭ জন শিক্ষার্থীর প্রাণহানির খবরটি নিশ্চিত করেছেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, মর্মান্তিক এই ঘটনার পর পরই দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

এর আগে উদ্ধারকারী দল ‘রেসকিউ ১১২২’-এর মুখপাত্র বিলাল আহমেদ ফাইজি জানান, দুর্ঘটনাস্থল থেকে শিক্ষক ও শিক্ষার্থীসহ প্রায় ২০ জনকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। ধ্বংসস্তূপের নিচে আরও কেউ আটকা পড়ে আছে কি না, তা নিশ্চিতে উদ্ধার তৎপরতা চালানো হয়।

পাকিস্তানে অপরিকল্পিত ও নিম্নমানের নির্মাণসামগ্রীর ব্যবহার এবং ভবন নিরাপত্তায় মারাত্মক অবহেলার কারণে প্রায়শই এ ধরনের ছাদ বা ভবন ধসের ঘটনা ঘটছে।

এর আগে গত জুলাইয়ে দেশটির উমরকোট এলাকায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীর ধসে তিন শিশুর মৃত্যু হয়। একই মাসে লাহোরের বাগবানপুরায় নির্মাণাধীন একটি স্কুল ভবনের ছাদ ধসে আরও এক শিশু নিহত হয়েছিল।

তাছাড়া চলতি বছরের জুনে লাহোরের কাহনা এলাকায় একটি কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ জন শিক্ষার্থী প্রাণ হারায়। তারও কিছুদিন আগে ডেরা গাজি খানের একটি স্কুলের শ্রেণিকক্ষের ছাদ ধসে চার শিশু নিহত এবং ২০ জন আহত হয়। ধারাবাহিক এসব দুর্ঘটনা পাকিস্তানে শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নিরাপত্তা নিয়ে বড় ধরনের প্রশ্নের জন্ম দিয়েছে।

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});