রবিবার , ৫ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

পাকিস্তান ও তুরস্ক একই আত্মার দুটি হৃদয়: শাহবাজ শরিফ

ঢাকা ইনফো২৪
জুলাই ৫, ২০২৬ ১১:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

পাকিস্তান ও তুরস্ক একই আত্মার দুটি হৃদয়: শাহবাজ শরিফ

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান

X

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, তুরস্কের সাফল্যই পাকিস্তানের সাফল্য। শনিবার ইস্তাম্বুলে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। 

এসময় পাকিস্তান ও তুরস্ক একই আত্মার দুটি হৃদয় বলেও মন্তব্য করেন তিনি। দুই দেশের বিশেষ বন্ধুত্ব ও সহযোগিতা আরো শক্তিশালী করার অঙ্গীকার করেছেন তিনি।

শাহবাজ শরিফ বলেন, ‘তুরস্কের সফলতাই পাকিস্তানের সফলতা। পাকিস্তানের অগ্রগতিই তুরস্কের অগ্রগতি।’ 

তিনি বলেন, ইস্তাম্বুলে আসতে সব সময়ই তার ভালো লাগে। তিনি উষ্ণ অভ্যর্থনা ও আন্তরিক আতিথেয়তার জন্য প্রেসিডেন্ট এরদোয়ানকে ধন্যবাদ জানান।

তুরস্কের বিখ্যাত কবি ইউনুস এমরের কবিতার পঙ্ক্তি উদ্ধৃত করে তিনি বলেন, ‘বন্ধুর জন্য হৃদয়ই সবচেয়ে ভালো ঘর।’ তার মতে, এই কথাটিই পাকিস্তান ও তুরস্কের সম্পর্ককে সবচেয়ে সুন্দরভাবে তুলে ধরে।

তিনি বলেন, পাকিস্তান ও তুরস্কের বন্ধুত্ব বহু শতাব্দীর ইতিহাস, অভিন্ন ধর্মীয় বিশ্বাস, পারস্পরিক ত্যাগ এবং ভ্রাতৃত্বের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে।

শাহবাজ শরিফ বলেন, কঠিন সময়ে—যেমন যুদ্ধ, ভূমিকম্প বা বন্যার সময়—তুরস্ক সব সময় পাকিস্তানের পাশে থেকেছে। ‘এ কারণেই আমরা বলি, পাকিস্তান ও তুরস্ক দুটি দেশ হলেও এক আত্মার দুটি হৃদয়।’

দুই নেতার মধ্যে খুবই ফলপ্রসূ ও বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানিয়ে তিনি বলেন, দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও শিল্পখাতে সহযোগিতা বাড়ছে। তারা দ্বিপক্ষীয় বাণিজ্য পাঁচ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য অর্জনের উপায় নিয়েও আলোচনা করেছেন।

এছাড়া, জম্মু ও কাশ্মীরের জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারের বিষয়ে পাকিস্তানকে সমর্থন দেওয়ার জন্য তিনি তুরস্ককে ধন্যবাদ জানান।

তিনি বলেন, দুই দেশই বিশ্বাস করে যে বিরোধ মেটাতে এবং বিশ্বে শান্তি বজায় রাখতে আলোচনা, কূটনীতি ও পারস্পরিক সম্মানই সবচেয়ে কার্যকর পথ।

আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় পাকিস্তানকে সমর্থন দেওয়ার জন্যও তিনি তুরস্ককে ধন্যবাদ জানান।

সবশেষে তিনি সুফি কবি রুমির একটি উক্তি তুলে ধরে বলেন, ‘প্রদীপ ভিন্ন হতে পারে, কিন্তু আলো এক।’ তাঁর মতে, পাকিস্তান ও তুরস্কের মানুষ একই বিশ্বাস, মানবতা, পারস্পরিক শ্রদ্ধা এবং অটুট ভ্রাতৃত্বের আলোয় একসঙ্গে এগিয়ে চলেছে।

সূত্র: আনাদোলু

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});