বৃহস্পতিবার , ৩০ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

পাকুন্দিয়ায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

ঢাকা ইনফো২৪
জুলাই ৩০, ২০২৬ ১:১৩ অপরাহ্ণ
Link Copied!

পাকুন্দিয়ায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ১:১১ পিএম   (ভিজিট : ০)

ছবি : প্রতিনিধি

X

ছবি : প্রতিনিধি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জমিতে ধান রোপণের সময় বজ্রাঘাতে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বুধবার (২৯ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলার সুখিয়া ইউনিয়নের পাশের শৈলজানী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. শফিকুল ইসলাম (৪০) সুখিয়া ইউনিয়নের চরপলাশ (সাধুর বাড়ি) গ্রামের বাসিন্দা। তিনি আব্দুর রাজ্জাকের ছেলে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, দুপুর থেকেই শফিকুল ইসলাম নিজের কৃষিজমিতে আমন ধানের চারা রোপণের কাজে ব্যস্ত ছিলেন। বিকেলের দিকে হঠাৎ আকাশে মেঘ জমে বৃষ্টি শুরু হয়। একপর্যায়ে প্রচণ্ড বজ্রপাত হলে তিনি জমির মধ্যেই লুটিয়ে পড়েন।

ঘটনাটি দেখতে পেয়ে আশপাশে কাজ করা কৃষক ও স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে তাকে উদ্ধার করেন। পরে পরীক্ষা করে দেখা যায়, এর আগেই তার মৃত্যু হয়েছে।

সুখিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ টিটু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শৈলজানী গ্রামে ধান রোপণের সময় বজ্রাঘাতে শফিকুল ইসলাম মারা গেছেন। এ ঘটনায় পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});