শুক্রবার , ২২ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

‘পাটওয়ারীকে হত্যা করে বিএনপির ওপর দায় চাপাতে চেয়েছিল জামায়াত-শিবির’

ঢাকা ইনফো২৪
মে ২২, ২০২৬ ৮:২৭ অপরাহ্ণ
Link Copied!

জামায়াত-শিবির এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীকে হত্যা করে বিএনপির ওপর দায়  চাপাতে চেয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা রাশেদ খাঁন। শুক্রবার (২২ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ কথা বলেন রাশেদ খাঁন। 

তিনি বলেন, ঝিনাইদহে অস্ত্রধারী দু’জন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটিতে। বর্তমানে তারা শিবিরের রাজনীতি করে। অথচ সারজিস আলম পোস্ট করলো, এই সন্ত্রাসীরা নাকি নাসীরুদ্দীন পাটওয়ারীকে হত্যা চেষ্টা করে।  

বিএনপির এই নেতা বলেন, তাহলে জামায়াত-শিবির নাসীরকে কেন, কী উদ্দেশ্যে হত্যার চেষ্টা করলো? বিষয়টা কি এমন যে, নাসীরকে হত্যা করে জামায়াত-শিবির বিএনপি সরকার পতনের আন্দোলন করতে চেয়েছিল?  

রাশেদ খাঁন বলেন, বিষয়টা নাসীরুদ্দীনের উপলব্ধি করা উচিত। আগে সে জামায়াত-শিবিরকে ভারতের এক্সটেনশন, ভন্ড, প্রতারক, সংস্কারবিরোধী এমনকি দলের নাম পরিবর্তন ও ইসলাম নাম কেন ব্যবহার করে ইত্যাদি বলেছে। সেই ক্ষোভ মেটাতে এবং বিএনপির ওপর দায় চাপানোর রাজনীতি করছে না তো জামায়াত-শিবির?   

রাশেদ খাঁন অভিযোগ করে বলেন, অথচ সে (নাসীরুদ্দীন পাটওয়ারী) দায় চাপাতে চাইলো আইনমন্ত্রী, আমি ও জেলা পরিষদের প্রশাসকের ওপরে। কিন্তু সত্যতা জাতির সামনে হাজির হয়ে গেল। 

পোস্টের শেষে রাশেদ বলেন, ঠিক ওসমান হাদি হত্যাকাণ্ডের পরে এভাবেই মির্জা আব্বাসের ওপর দায় চাপাতে চেয়েছিল। কিন্তু দেখা গোলো খুনিরা হাদির সঙ্গেই ছিল। ঠিক আজকের অস্ত্রধারীরাও নাসীরুদ্দীন পাটওয়ারীর সঙ্গে ছিল। শহীদ ওসমান হাদির ঘটনার সঙ্গে আজকের ঘটনা হুবহু মিলে যাচ্ছে।



সালাউদ্দিন/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});