সোমবার , ২৫ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

পাঠাও হিরোদের উৎসবের আনন্দ বাড়িয়ে দিল পাঠাও ‘ঈদ বাজার’

ঢাকা ইনফো২৪
মে ২৫, ২০২৬ ১:১৮ অপরাহ্ণ
Link Copied!

ঈদুল আজহা হলো ঐক্য, কৃতজ্ঞতা এবং প্রিয়জনদের সাথে আনন্দ ভাগ করে নেওয়ার উৎসব। শহর সচল রাখতে যারা প্রতিদিন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, তাদের সাথে এই উৎসবের আনন্দ উদযাপন করতে ডিজিটাল সেবা প্রদানকারী শীর্ষস্থানীয় প্ল্যাটফর্ম ‘পাঠাও’ তার হিরোদের জন্য একটি বিশেষ ‘পাঠাও ঈদ বাজার’-এর আয়োজন করেছে।

এই উদ্যোগে রাইডস, ফুড ও পার্সেল সার্ভিসে বছরজুড়ে অসাধারণ পারফর্ম করা ৫০০ জনেরও বেশি সেরা পাঠাও হিরো অংশ নেন। এই আয়োজনে হিরোরা নিজেদের এবং পরিবারের জন্য ঈদের প্রয়োজনীয় জিনিসপত্র ও উপহার বেছে নেন। প্রতিদিন লাখ লাখ গ্রাহকদের মুখে হাসি ফোটানো এই হিরোরা যেন প্রিয়জনদের সাথে স্বাচ্ছন্দ্যে ঈদ উদযাপন করতে পারেন, সেটাই ছিল পাঠাও-এর এই উদ্যোগের মূল লক্ষ্য।

এ প্রসঙ্গে পাঠাও-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবরার হাসনাইন বলেন, “আমাদের হিরোরাই পাঠাওয়ের সব কাজের মূল চালিকাশক্তি। তারা প্রতিদিন সারাদেশে লক্ষ লক্ষ মানুষের সেবা করতে গিয়ে প্রায়ই নিজেদের পরিবারের সাথে সময় কাটানোর সুযোগ হারান। ‘পাঠাও ঈদ বাজার’-এর মাধ্যমে আমরা সেই মানুষদের জন্য আনন্দ ও কৃতজ্ঞতার একটি অর্থপূর্ণ মুহূর্ত তৈরি করতে চেয়েছি, যারা সারা বছর আমাদের ইউজারদের পাশে থাকেন। আমাদের হিরো এবং তাদের পরিবারকে ঈদ মোবারক।”

অনুষ্ঠানে অংশ নেওয়া হিরোরা জানান, এই ধরনের উদ্যোগ তাদের সম্মানিত ও মূল্যায়িত বোধ করায়। তারা আরও বলেন, এই স্বীকৃতি তাদের প্রতিদিন সেরা সেবা দেওয়ার জন্য অনুপ্রাণিত করে। ‘পাঠাও ঈদ বাজার’-এর মতো উদ্যোগের মাধ্যমে পাঠাও তার হিরোদের পাশে থাকা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে সত্যিকার অর্থে “আপনার পাশে আছি” প্রতিশ্রুতি পুনরায় প্রতিষ্ঠিত করেছে।



সালাউদ্দিন/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});