শনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

পাবনার ফরিদপুরে শিশু সাকিব হ*ত্যার বিচার দাবিতে মানববন্ধন


সেপ্টেম্বর ১৯, ২০২৬ ১০:০৯ অপরাহ্ণ
Link Copied!

পাবনার ফরিদপুর উপজেলার রতনপুর গ্রামের ১৩ বছর বয়সী শিশু সাকিব হত্যার দ্রুত বিচার ও হত্যাকারীর সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে পল্লী পাঠাগার ও নূপুর স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

এদিন সকাল ১০টায় উপজেলার ডেমরা বাজার ও বাসস্ট্যান্ড প্রদক্ষিণ শেষে শহীদ স্মৃতিসৌধের পাদদেশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। মানববন্ধন চলাকালে মাদক, জুয়া, নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, হত্যা ও বাল্যবিবাহসহ সব ধরনের অসামাজিক ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

বক্তারা শিশু সাকিব হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে এলাকায় অপরাধ ও সামাজিক অবক্ষয় রোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। পল্লী পাঠাগার ও নূপুর স্মৃতি ফাউন্ডেশন, ডেমরা, ফরিদপুর, পাবনার প্রতিষ্ঠাতা শাহ আলমের আয়োজনে মানববন্ধনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, প্রতিষ্ঠান প্রধান, সামাজিক সংগঠক, সাংবাদিকসহ নানা পেশার মানুষ বক্তব্য রাখেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});