রবিবার , ২০ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

পাবলিক প্রকিউরমেন্টে নতুন বিধান, মন্ত্রিসভার অনুমোদন


সেপ্টেম্বর ২০, ২০২৬ ৩:২৪ অপরাহ্ণ
Link Copied!

সরকারি ক্রয় ব্যবস্থাকে আরও আধুনিক, প্রতিযোগিতামূলক ও টেকসই করতে ‘পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

রোববার সকালে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি ক্রয় আইনে সংশোধনের মাধ্যমে দেশীয় শিল্পের স্বার্থ সুরক্ষা এবং ক্রয় কার্যক্রমে প্রতিযোগিতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ক্রয় চুক্তি পরিচালনা ও ব্যবস্থাপনা-সংক্রান্ত বিধান আরও বিস্তৃত করার প্রস্তাব রাখা হয়েছে।

খসড়ায় উন্মুক্ত দরপত্র পদ্ধতির কার্যক্রম আধুনিকায়ন এবং টেকসই সরকারি ক্রয়ব্যবস্থা নিশ্চিত করতে পণ্য, কার্য ও ভৌতসেবা ক্রয়ে নির্ণায়কের অনুপাতভিত্তিক মূল্যায়নের বিধান রাখার কথা বলা হয়েছে। আন্তর্জাতিকভাবে প্রচলিত ‘রেডেট ক্রাইটেরিয়া’ ধারণার সঙ্গে এ মূল্যায়ন পদ্ধতির সামঞ্জস্য রয়েছে।

এ ছাড়া সম্পদের সুষম বণ্টন নিশ্চিত করতে সীমিত দরপত্র পদ্ধতির প্রয়োগ, পেশাগত অসদাচরণ-সংক্রান্ত বিধান আরও স্পষ্ট করা এবং রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে বিকল্প ক্রয়ব্যবস্থার সুযোগ রাখার প্রস্তাব করা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, এসব পরিবর্তনের মাধ্যমে দেশের সরকারি ক্রয়ব্যবস্থাকে আরও যুগোপযোগী করার লক্ষ্য নেওয়া হয়েছে।

খসড়া অধ্যাদেশটি লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন পেয়েছে।

উল্লেখ্য, পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬ সংশোধন করে ২০২৬ সালের আইনেও সরকারি ক্রয়ে স্বচ্ছতা, দক্ষতা, নৈতিকতা, গুণগতমান, টেকসই ক্রয় এবং অর্থের সর্বোত্তম মূল্য নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});