বৃহস্পতিবার , ২৫ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

পার্বতীপুরে প্রান্তিক পেশাজীবীদের জীবনমান উন্নয়নে ১০ দিনব্যাপী সফট স্কিলস প্রশিক্ষণের উদ্বোধন

ঢাকা ইনফো২৪
জুন ২৫, ২০২৬ ১১:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

পার্বতীপুরে প্রান্তিক পেশাজীবীদের জীবনমান উন্নয়নে ১০ দিনব্যাপী সফট স্কিলস প্রশিক্ষণের উদ্বোধন

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ১১:৪০ এএম   (ভিজিট : ০)

পার্বতীপুরে প্রান্তিক পেশাজীবীদের জীবনমান উন্নয়নে ১০ দিনব্যাপী সফট স্কিলস প্রশিক্ষণের উদ্বোধন

X

পার্বতীপুরে প্রান্তিক পেশাজীবীদের জীবনমান উন্নয়নে ১০ দিনব্যাপী সফট স্কিলস প্রশিক্ষণের উদ্বোধন

দিনাজপুরের পার্বতীপুরে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প (ফেইজ-২) এর আওতায় ১০ দিনব্যাপী সফট স্কিলস প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। 

বুধবার (২৪ জুন) পার্বতীপুর উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

পার্বতীপুর উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক  উদ্বোধন করেন পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ সাদ্দাম হোসেন।

প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই প্রশিক্ষণে নাপিত,কামার,কুমার, বাঁশ-বেত পণ্য প্রস্তুতকারী, জুতা মেরামতকারী ও নকশিকাঁথা প্রস্তুতকারীসহ বিভিন্ন পেশার ৩০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন।

প্রশিক্ষণ কার্যক্রমটি বিভিন্ন বিষয়ের অভিজ্ঞ ট্রেইনারদের মাধ্যমে পরিচালিত হবে। আয়োজকরা আশা করছেন এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা তাদের পেশাগত দক্ষতা ও সামাজিক সক্ষমতা বৃদ্ধি করে আর্থ-সামাজিক উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখতে পারবেন।

১০ দিনব্যাপী এই প্রশিক্ষণের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন পার্বতীপুর উপজেলা সমাজসেবা অফিসার তাপস রায়।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});