বৃহস্পতিবার , ২৫ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

ব্রাজিলের দাপুটে জয়, ‘শুভ সকাল ব্রাজিল’ লিখে উচ্ছ্বাস প্রকাশ মিশার

ঢাকা ইনফো২৪
জুন ২৫, ২০২৬ ১১:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

ব্রাজিলের দাপুটে জয়, ‘শুভ সকাল ব্রাজিল’ লিখে উচ্ছ্বাস প্রকাশ মিশার

প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ১১:১২ এএম   (ভিজিট : ০)

মিশা সওদাগর

X

মিশা সওদাগর

বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় যখন মাতোয়ারা গোটা বিশ্ব, তখন সেই জোয়ারে ভাসছেন বাংলাদেশের শোবিজ অঙ্গনের তারকারাও। ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে চলছে তুমুল আলোচনা ও উত্তেজনা। নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলের সুবাদে স্কটল্যান্ডকে ৩-০ গোলে পরাজিত করে সেলেসাওরা। এই জয়ের ফলে গ্রুপসেরা হিসেবে শেষ বত্রিশে জায়গা নিশ্চিত করেছে ব্রাজিল। 

ব্রাজিলের এই দাপুটে জয়ে তাৎক্ষণিক উচ্ছ্বাস প্রকাশ করেছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় ও প্রভাবশালী অভিনেতা মিশা সওদাগর। দীর্ঘদিনের ব্রাজিল সমর্থক এই অভিনেতা সামাজিক যোগাযোগমাধ্যমে দলের সাফল্যে আনন্দ প্রকাশ করেন এবং প্রিয় দলের জন্য শুভকামনা জানান। বিশ্বকাপের প্রতিটি ম্যাচ ঘিরেই বাংলাদেশের তারকাদের মধ্যে বাড়ছে উত্তেজনা। বিশেষ করে ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচগুলোকে কেন্দ্র করে সমর্থকদের পাশাপাশি তারকাদের মধ্যেও দেখা যাচ্ছে ব্যাপক আগ্রহ ও উচ্ছ্বাস।

খেলা শেষে ব্রাজিলের দুর্দান্ত পারফরম্যান্সে মুগ্ধ মিশা সওদাগর সামাজিকমাধ্যমে শুভেচ্ছা জানান ব্রাজিলকে। তার ফেসবুক পেজে ‘শুভ সকাল ব্রাজিল ৩-০’ লিখে ছবি পোস্ট করেন। প্রিয় দলের জয়ের পাশাপাশি ভক্তদেরও শুভ সকাল জানান মিশা। ব্রাজিলের প্রতি তার অগাধ সমর্থন ও ভালোবাসার কথা বিনোদন ভুবনে বেশ চাউর।

বৃহস্পতিবার (২৫ জুন) ভোরে যুক্তরাষ্ট্রের মিয়ামিতে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আধিপত্য দেখিয়েছে সেলেসাওরা। তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব শেষ করেছে তারা।

পোস্টে উচ্ছ্বসিত মিশা সওদাগরকে দেখা যায় গায়ে ব্রাজিলের জার্সি ও হাতে পতাকা। ভক্তদের প্রতি বরাবরই বিভিন্ন মাধ্যমে সাম্বার ছন্দে আলোকিত ব্রাজিলের প্রতি গভীর ভালোবাসা প্রকাশ করেন তিনি।

এর আগে এক সাক্ষাৎকারে পছন্দের দল সম্পর্কে জানতে চাইলে মিশা সওদাগর জানান, ‘ছোটবেলা থেকেই ব্রাজিল সমর্থন করি। পেলের রেকর্ড করা খেলা টেলিভিশনে দেখেছি। ব্রাজিলের খেলা খুব টানে। যদিও অনেক দিন ধরে চ্যাম্পিয়ন হতে পারছে না। তারপরও ব্রাজিলই সবচেয়ে পছন্দ করি। এ ছাড়া, জার্মানি ও স্পেনের খেলাও ভালো লাগে।’

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});