বুধবার , ২২ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

পার্বতীপুরে সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত মামলায় ৬ সাংবাদিকের জামিন

ঢাকা ইনফো২৪
জুলাই ২২, ২০২৬ ১১:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

পার্বতীপুরে সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত মামলায় ৬ সাংবাদিকের জামিন

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ১১:৩২ এএম   (ভিজিট : ০)

সংগৃহীত ছবি

X

সংগৃহীত ছবি

দিনাজপুরের পার্বতীপুরে প্রেস ক্লাবের নেতৃত্ব নিয়ে বিরোধের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে  দায়ের করা একটি মামলায় স্থানীয় ৬ সাংবাদিক জামিন পেয়েছেন। মঙ্গলবার (২১ জুলাই) দিনাজপুর জেলার  সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত পার্বতীপুরের বিজ্ঞ বিচারক শুনানি শেষে তাদের জামিন আবেদন মঞ্জুর করেন। এই আদেশের ফলে আইনি জটিলতা থেকে সাময়িকভাবে মুক্তি পেলেন পেশাগত দায়িত্বে থাকা গণমাধ্যমকর্মীরা। আদালত সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

জানা গেছে,জামিনপ্রাপ্ত সাংবাদিকরা হলেন, আগামীর সময়ের মামুনুর রশিদ, ভোরের কাগজের মোস্তাফিজুর রহমান বকুল, ভোরের দর্পণের আতাউর রহমান, মাইটিভির আবদুল্লাহ আল মামুন, সমকালের মাহমুদুর রহমান এবং জনকণ্ঠের শ. আ. ম. হায়দার। এর আগে ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে মিজানুর রহমান মিজানের দায়ের করা সি. আর. মামলা নম্বর-৬১৪/২০২৫ (মামলা নম্বর সি. আর. ৬১৪/২০২৫) অনুযায়ী তাদের বিরুদ্ধে এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছিল।

বাদীর দায়ের করা ওই মামলাটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে শুরু থেকেই দাবি করে আসছেন সাংবাদিকরা। শুনানি শেষে বিজ্ঞ আদালত উভয় পক্ষের যুক্তিতর্ক বিবেচনা করে তাঁদের জামিন মঞ্জুর করেন। জামিন শুনানিতে সাংবাদিকদের পক্ষে আইনি লড়াই পরিচালনা করেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও দিনাজপুর জজ কোর্টের বিশিষ্ট আইনজীবী শাহাদাৎ হোসেন।

জামিন লাভের পর সাংবাদিকেরা তাঁদের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, সাংবাদিকদের স্বাধীন কণ্ঠরোধ করার উদ্দেশ্যেই মূলত এই মিথ্যা মামলা দায়ের করা হয়েছিল। তবে আদালতের সঠিক বিচারিক প্রক্রিয়ায় সত্যের জয় হয়েছে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে সন্তোষ প্রকাশ করেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});