পার্বতীপুর শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ১৯তম বার্ষিক সাধারণ সভা
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৯ জুলাই, ২০২৬, ১:৩৮ পিএম (ভিজিট : ০)

X
ছবি : প্রতিনিধি
দিনাজপুরের পার্বতীপুর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ১৯তম বার্ষিক সাধারণ সভা-২০২৬ শনিবার (১৮ জুলাই) দিনব্যাপী পার্বতীপুর পৌরসভা অডিটোরিয়াম হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান কাজী মো. সাজেদুর রহমান (স্বাধীন)। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মো. মমিনুল ইসলাম। পরে আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান আয়োজকরা।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর ক্লাস্টার প্রতিনিধি পরিষদের চেয়ারম্যান একরাম তালুকদার এবং দিনাজপুর-নীলফামারী কালবের সহকারী জেলা ব্যবস্থাপক।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিমিটেড (কালব)-এর ভাইস চেয়ারম্যান লায়লা আক্তার মোতালেব, ট্রেজারার মো. জিল্লুর রহমান, ডিরেক্টর (‘ক’ অঞ্চল) মো. রেজাউল করিম (লিটন), পার্বতীপুর উপজেলা সমবায় কর্মকর্তা মো. আব্দুর রব প্রামাণিক এবং পার্বতীপুর উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক কাজী মো. সামসুজ্জোহা (জোহা)।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পার্বতীপুর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সেক্রেটারি মো. শরিফুল ইসলাম (বকুল)। সার্বিক আয়োজনে সহযোগিতা করে দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিমিটেড (কালব)।





