মঙ্গলবার , ৪ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

পুত্রবধূকে একাধিকবার ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক

ঢাকা ইনফো২৪
আগস্ট ৪, ২০২৬ ৭:১৫ অপরাহ্ণ
Link Copied!

পুত্রবধূকে একাধিকবার ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক

প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৭:০৩ পিএম   (ভিজিট : ০)

শ্বশুর দেলোয়ার হোসেন

X

শ্বশুর দেলোয়ার হোসেন

খাগড়াছড়ির রামগড়ে পুত্রবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় অভিযোগ দায়েরের পর অভিযুক্ত শ্বশুরকে আটক করেছে পুলিশ।

বিকেলে ভুক্তভোগী নারী নিজে রামগড় থানায় উপস্থিত হয়ে লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করে। বিষয়টি নিশ্চিত করেছেন রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজির আলম। 

আটক ব্যক্তির নাম দেলোয়ার হোসেন (৫৫)। তিনি উপজেলার ২ নম্বর পাতাছড়া ইউনিয়নের থলিবাড়ি এলাকার বাসিন্দা মৃত সিরাজুল ইসলামের ছেলে। তিনি পেশায় একজন সিএনজিচালিত অটোরিকশার চালক।

মামলার এজাহার সূত্রে জানা যায়, শ্বশুর দীর্ঘদিন ধরে সুযোগ পেলেই তাকে যৌন নির্যাতন ও ধর্ষণের চেষ্টা করতেন। সামাজিক লজ্জা, পারিবারিক চাপ এবং সংসার ভেঙে যাওয়ার আশঙ্কায় তিনি এতোদিন বিষয়টি প্রকাশ করেননি। 

তবে সর্বশেষ গত রোববার রাতে অভিযুক্ত জোরপূর্বক তাকে ধর্ষণ করেন। এরপর মানসিকভাবে ভেঙে পড়া ভুক্তভোগী নীরবতা ভেঙে সোমবার রামগড় থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেন।

রামগড় থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজির আলম বলেন, ধর্ষণ চেষ্টার অভিযোগে বিকেলে এক নারী তার শ্বশুরের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে দ্রুত তাকে আটক করা হয়েছে। মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});