শনিবার , ৪ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

পুরো ৯০ মিনিট খেলার জন্য প্রস্তুত নেইমার

ঢাকা ইনফো২৪
জুলাই ৪, ২০২৬ ৮:৩৯ অপরাহ্ণ
Link Copied!

পুরো ৯০ মিনিট খেলার জন্য প্রস্তুত নেইমার

প্রকাশ: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ৮:৩৪ পিএম   (ভিজিট : ০)

সতীর্থদের সঙ্গে অনুশীলনে নেইমার (মাঝে)-ইন্টারনেট

X

সতীর্থদের সঙ্গে অনুশীলনে নেইমার (মাঝে)-ইন্টারনেট

এখন আর ব্রাজিলের মূল খেলোয়াড় নন নেইমার জুনিয়র। চোটের জন্য তার দীর্ঘ অনুপস্থিতিতে অনেকটাই বদলে গেছে দল। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের আক্রমণের প্রাণ এখন ভিনিসিয়াস জুনিয়র। চোটের সঙ্গে লড়াইয়ে জিতে মাঠে ফিরলেও, নিয়মিত খেলার সুযোগ পাচ্ছেন না নেইমার। তবে এখন তিনি পুরোপুরি ফিট, জানালেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি।

২০২৩ সালে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে উরুগুয়ের বিপক্ষে বাঁ হাঁটুর এসিএল এবং মেনিসকাসের চোট নিয়ে মাঠ ছাড়েন নেইমার। এরপর লম্বা সময় আর দেশের হয়ে খেলতে পারেননি তিনি। গত বছরের মে মাসে, ব্রাজিলের কোচ হওয়ার পর তাকে কোনো প্রীতি ম্যাচের দলে ডাকেননি আনচেলত্তি। অভিজ্ঞ ইতালিয়ান কোচ বারবার বলেন, খেলতে হলে শতভাগ ফিট হতে হবে নেইমারের।

তবে শেষ পর্যন্ত বিশ্বকাপ দলে তাকে রাখেন আনচেলত্তি। পরের পথটুকুও মসৃন ছিল না নেইমারের জন্য। গত ১৭ মে সান্তোসের হয়ে খেলার সময় কাফ মাসলের চোটে পড়েন ৩৪ বছর বয়সি তারকা। ওই চোটের জন্য ব্রাজিল দলের সঙ্গে লম্বা সময় অনুশীলন করতে পারেননি তিনি।

স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ দিয়ে মাঠে ফেরেন নেইমার। এখন তিনি খেলার জন্য তৈরি। ব্রাজিলের পত্রিকা ফোলহা দো সাও পাওলোকে দেওয়া সাক্ষাৎকারে তার পরিস্থিতি ব্যাখ্যা করেন আনচেলত্তি,‘ সে খুশি নয়, তবে সে খুব ভালো আচরণ করছে। সে ভালোভাবে অনুশীলন করছে। নেইমার খুব শ্রদ্ধাশীল, সদয় ও সতীর্থদের মধ্েয জনপ্রিয়। নিজের মানের জন্য সে দলের গুরুত্বপূর্ণ সদস্য, সে নম্র একজন মানুষ। তার সঙ্গে কাজ করে আমি খুশি। অবশ্যই সে খেলতে চায়, যেমনটা সবসময়ই চেয়েছে।’

জাপানের বিপক্ষে শেষ বত্রিশের ম্যাচে মাঠে নামার সুযোগ হয়নি নেইমারের। ম্যাচের পর স্বাভাবিকভাবেই কারণ জিজ্ঞেস করা হয় আনচেলত্তিকে। ব্রাজিলের কোচ তুলে ধরেন নেইমারকে না নামানোর কারণ। ইেমারকে কেন নামাইনি? অতিরিক্ত সময়ে খেলা গড়ানোর অপেক্ষা করছিলাম। ওর সঙ্গে কথা হয়েছে আমার। আমরা যদি গোল করতে না পারতাম, তাহলে ৬০ থেকে ৬৫ মিনিটের মধ্যে তাকে নামাতাম। গোল হয়ে যাওয়ার পর যেভাবে খেলছিলাম আমরা, সেই কাঠামো আর বদলাতে চাইনি। কারণ খেলা আমাদের নিয়ন্ত্রণে ছিল। তাকে আর প্রয়োজন পড়েনি।”

আনচেলত্তি এবার বললেন, এখন পুরোপুরি ফিট নেইমার। সে এখন কোনো সমস্যা ছাড়াই ৯০ মিনিট খেলতে পারবে। যাই হোক নেইমার পরিস্থিতি স্বাভাবিকভাবে নিচ্ছে। সে ভালো করার জন্য প্রতিদিন কঠোর পরিশ্রম করছে। কোচিং স্টাফরা তাকে নিয়ে খুশি।’

শেষ ষোলোয় আগামী রোববার নরওয়ের মুখোমুখি হবে ব্রাজিল।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});