বুধবার , ২২ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

পে-স্কেল নিয়ে আসছে সুখবর, সুপারিশ কমিটি পুনর্গঠন

ঢাকা ইনফো২৪
এপ্রিল ২২, ২০২৬ ৩:৪৫ অপরাহ্ণ
Link Copied!

জাতীয় বেতন কমিশন, জুডিশিয়াল সার্ভিস পে কমিশন এবং সশস্ত্র বাহিনী বেতন কমিটি সংক্রান্ত সুপারিশ প্রণয়ন কমিটি পুনর্গঠন করেছে সরকার। মন্ত্রিপরিষদ সচিবকে আহ্বায়ক করে ১০ সদস্যের এ কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘জাতীয় বেতন কমিশন ২০২৫’, ‘বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস বেতন কমিশন ২০২৫’ এবং ‘সশস্ত্র বাহিনী বেতন কমিটি ২০২৫’-এর প্রতিবেদন সংক্রান্ত সুপারিশ প্রণয়নের জন্য এ কমিটি পুনর্গঠন করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন- প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, প্রতিরক্ষা মন্ত্রণালয়, অর্থ বিভাগ, আইন ও বিচার বিভাগ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং স্বাস্থ্য সেবা বিভাগের সচিব এবং হিসাব মহানিয়ন্ত্রক।

কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, তারা সংশ্লিষ্ট তিনটি কমিশনের দাখিল করা প্রতিবেদনসমূহের বেতনসংক্রান্ত বিষয়াদি পরীক্ষা-নিরীক্ষা করে পরবর্তী করণীয় বিষয়ে সুপারিশ প্রণয়ন করবে এবং নির্ধারিত সময়ে সরকারের কাছে প্রতিবেদন জমা দেবে।

এতে আরও উল্লেখ করা হয়, অর্থ বিভাগ কমিটিকে সাচিবিক সহায়তা দেবে এবং প্রয়োজন অনুযায়ী সভা অনুষ্ঠিত হবে।

মন্ত্রিপরিষদ বিভাগের গত ৮ ফেব্রুয়ারির একটি স্মারকের ধারাবাহিকতায় এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে এবং এটি অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});