সোমবার , ৬ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

পোরশায় চোলাই মদ ব্যবসায়ী আটক

ঢাকা ইনফো২৪
জুলাই ৬, ২০২৬ ১১:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

পোরশায় চোলাই মদ ব্যবসায়ী আটক

প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১১:৩২ এএম   (ভিজিট : ০)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে নওগাঁর পোরশায় ৩৪ লিটার দেশীয় চোলাই মদসহ রোস্তম আলী (৫৫) নামে এক চোলাই মদ ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। তিনি নিতপুর পশ্চিম রঘুনাথপুর গ্রামের মৃত ওসমান আলীর ছেলে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, পুনর্ভবা নদীতে এক ব্যক্তি নৌকায় ছোট-বড় জারকিন ও প্লাস্টিকের বোতলে দেশীয় চোলাই মদ বহন করে নদীর ধারে মাদকসেবীদের কাছে বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছিলেন।

প্রাপ্ত সংবাদের ভিত্তিতে পোরশা থানার পুলিশ ও সঙ্গীয় ফোর্স দ্রুত ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে রোস্তম আলীকে হাতেনাতে আটক করে। এ সময় তার কাছে থাকা বিভিন্ন ছোট-বড় জারকিন ও প্লাস্টিকের বোতল তল্লাশি করে মোট ৩৪ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়। পরে তাকে মদসহ আটক করা হয়।

তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ওসি আরও জানান, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});