রবিবার , ২৭ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

প্যারাগুয়ে নাটকীয় ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে দিল


সেপ্টেম্বর ২৭, ২০২৬ ৮:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

সামনে ঘরের মাঠে ৪০ বছরের খরা কাটানোর সুযোগ ছিল; কিন্তু দক্ষিণ আমেরিকান গেমসের ফাইনালে টাইব্রেকারের রোমাঞ্চে ভাগ্য সঙ্গ দিল না আর্জেন্টিনার অনূর্ধ্ব-১৯ দলকে।নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য থাকার পর টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে হেরে রুপা নিয়েই মাঠ ছাড়তে হয়েছে দিয়েগো প্লাসেন্তের শিষ্যদের।

অন্যদিকে আলবিসেলেস্তেদের হারিয়ে ঐতিহাসিক স্বর্ণপদক নিশ্চিত করেছে প্যারাগুয়ে। রোসারিওর মার্সেলো বিয়েলসা স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই বলের দখল ও আক্রমণে প্রাধান্য বজায় রাখার চেষ্টা করে আর্জেন্টিনা। তবে পুরো ৯০ মিনিট প্যারাগুয়ের জমাট রক্ষণ ভাঙতে পারেনি তারা।

উল্টো প্যারাগুয়েও কয়েকটি সুযোগ তৈরি করলেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি। ফলে অচলবস্থা না ভাঙায় খেলা সরাসরি গড়ায় টাইব্রেকারে। পেনাল্টি শুটআউটে নিজেদের স্নায়ু ধরে রেখে পাঁচটি শটের পাঁচটিতেই গোল আদায় করে নেয় প্যারাগুয়ে। বিপরীতে আর্জেন্টিনার এক ফুটবলার শট মিস করলে ৫-৪ ব্যবধানের জয় নিয়ে উৎসবে মেতে ওঠে প্যারাগুয়ে।

পুরো টুর্নামেন্টেই প্যারাগুয়ের কাছে রীতিমতো নাকাল হতে হলো আর্জেন্টিনাকে। এর আগে গ্রুপ পর্বের উদ্বোধনী ম্যাচেও এই প্যারাগুয়ের কাছেই ২-১ গোলে হেরেছিল আলবিসেলেস্তেরা। পরবর্তীতে উরুগুয়েকে ১-০ গোলে হারিয়ে এবং ভেনেজুয়েলার সঙ্গে ১-১ ড্র করে শেষ চারে পৌঁছায় তারা। সেমিফাইনালে পেরুকে ১-০ গোলে হারিয়ে ফাইনালের টিকিট কাটলেও শেষ রক্ষা হলো না।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});