প্রচন্ড তাপদাহে ফ্রি শরবত বিতরন করলেন মানব সেবায় বন্ধুরা ফাউন্ডেশন পাংশা

প্রচন্ড তাপদাহে ফ্রি শরবত বিতরন করলেন মানব সেবায় বন্ধুরা ফাউন্ডেশন পাংশা

প্রচন্ড তাপদাহে ফ্রি শরবত বিতরন করলেন মানব সেবায় বন্ধুরা ফাউন্ডেশন পাংশা সেচ্ছাসেবী সংগঠন।

সোমবার দুপুরে প্রচন্ড রোদে খেটে খাওয়া শ্রমিক পথচারী, ভ্যান চালক ও সাধারণ মানুষের মধ্যে লেবুর শরবত বিতরণ করেছে একদল সেচ্ছাসেবী।

মানবসেবায় বন্ধুরা ফাউন্ডেশনের ব্যানারে রেল স্টেশন এলাকায় ১২ টা থেকে দুপুরের ২ টা পর্যন্ত এ কর্মসুচী পালন করেছে তারা।

মানবসেবায় বন্ধুরা ফাউন্ডেশন পাংশা রাজবাড়ী এর পক্ষে থেকে তৃষ্ণা নিবারণের জন্য পথচারী, অটোরিকশা ও ভ্যান চালকদের মাঝে শরবত বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এ ধারা অব্যহত থাকবে বলে আয়োজকরা জানান।

এ সময় প্রতিষ্ঠাতা, উপদেষ্টা, সভাপতি, সাধারণ সম্পাদক, সেচ্ছাসেবীগন উপস্থিত ছিলেন।



রোহান/সা.এ.

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।