রবিবার , ১০ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রাকৃতিক দুর্যোগ
  8. বিনোদন
  9. মতামত
  10. সর্বশেষ
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

প্রতিবেশী দেশের বিদ্যুৎকেন্দ্রে ইসরায়েলের গোলাবর্ষণ

ঢাকা ইনফো২৪
মে ১০, ২০২৬ ১১:২৭ অপরাহ্ণ
Link Copied!

লেবাননের দক্ষিণাঞ্চলে নাবাতিয়েহ গভর্নরেটে নতুন করে ইসরায়েলি হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, সেখানে একটি বিদ্যুৎকেন্দ্র লক্ষ্য করে গোলাবর্ষণ চালানো হয়েছে।

রোববার আল জাজিরার প্রতিনিধিরা হামলার সত্যতা নিশ্চিত হয়েছেন। পাশাপাশি ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, নাবাতিয়েহ অঞ্চলের বিভিন্ন শহরে বিদ্যুৎ সরবরাহকারী কেন্দ্রটির আশপাশে অন্তত চারটি গোলা আঘাত হানে।

এ ছাড়া হাব্বুশ ও মাইফাদুন শহরের পাশাপাশি কাফরজুজ এলাকাতেও গোলাবর্ষণের খবর পাওয়া গেছে।

অন্যদিকে জাওতার আল গারবিয়া এলাকায় পৃথক একটি বিমান হামলাও চালানো হয়েছে বলে জানিয়েছে লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা।

তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির পূর্ণ বিবরণ পাওয়া যায়নি। তবে সীমান্তঘেঁষা দক্ষিণ লেবাননে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরায়েল ও সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে উত্তেজনা বেড়েছে। আর আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘন করে বেসামরিক এলাকায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল।



সালাউদ্দিন/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।