রবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

‘প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশকে গোলামির শৃঙ্খলে আবদ্ধ রাখতে চায়’


সেপ্টেম্বর ১৩, ২০২৬ ৭:৫৪ অপরাহ্ণ
Link Copied!

প্রতিবেশী একটি রাষ্ট্র বাংলাদেশকে তাদের গোলামির শৃঙ্খলে আবদ্ধ রাখতে চায় বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) ভিপি ইব্রাহিম হোসেন রনি।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে নাটোরের লালপুর ও বাগাতিপাড়া উপজেলার যৌথ উদ্যোগে আয়োজিত এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ফারাক্কা বাঁধের প্রসঙ্গ তুলে চাকসু ভিপি বলেন, শুকনো মৌসুমে পানি আটকে রাখা এবং বর্ষাকালে হঠাৎ বাঁধ খুলে দেওয়ার মাধ্যমে বাংলাদেশকে কৃত্রিম সংকটে ফেলা হয়। তবে দেশের মানুষের ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি এবং ঐক্যের কাছে যেকোনো পরাশক্তিকে পরাজিত হতে হবে।

নারীর ক্ষমতায়ন প্রসঙ্গে তিনি বলেন, শালীনতা বজায় রেখে নারীরা দেশের বিভিন্ন কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। একই সঙ্গে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না। মেধার পাশাপাশি নৈতিকতা, সততা ও দেশপ্রেম ধারণ করে আদর্শ সমাজ গঠনে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে।

বাগাতিপাড়া থানা শিবিরের সভাপতি হাফেজ শাহিন আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন। এ ছাড়া স্থানীয় জামায়াত ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতারা অনুষ্ঠানে বক্তব্য দেন।

আলোচনা সভা শেষে সংবর্ধিত কৃতী শিক্ষার্থীদের হাতে ফুল, সম্মাননা স্মারক, বই ও উপহারসামগ্রী তুলে দেওয়া হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});