২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে প্রতিরক্ষা খাতে ৪২ হাজার ৪৯৭ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। যা বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরের তুলনায় ১ হাজার ৮৩৫ কোটি টাকা বেশি।
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানান।
বাজেট প্রস্তাব অনুযায়ী, বিদায়ী অর্থবছরে প্রতিরক্ষা খাতে বরাদ্দ ছিল ৪০ হাজার ৬৬২ কোটি টাকা। আগামী অর্থবছরে সেই বরাদ্দ বাড়িয়ে ৪২ হাজার ৪৯৭ কোটি টাকা করার প্রস্তাব করা হয়েছে।
অন্যদিকে, সশস্ত্র বাহিনী বিভাগের জন্য ২০২৬-২৭ অর্থবছরে ৪৪ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। গত অর্থবছরে এ খাতে বরাদ্দ ছিল ৪০ কোটি টাকা।
সরকারের প্রস্তাবিত বাজেটে জাতীয় নিরাপত্তা, প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি এবং সশস্ত্র বাহিনীর কার্যক্রম পরিচালনার লক্ষ্যে এ বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।