বুধবার , ২৪ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

প্রথম ধাপেই বাস্তবায়ন হচ্ছে পে-স্কেলের শতভাগ বেতন, আসছে ঘোষণা

ঢাকা ইনফো২৪
জুন ২৪, ২০২৬ ১১:৪৭ পূর্বাহ্ণ
Link Copied!

প্রথম ধাপেই বাস্তবায়ন হচ্ছে পে-স্কেলের শতভাগ বেতন, আসছে ঘোষণা

সংগৃহীত ছবি

X

সংগৃহীত ছবি

সরকারি চাকরিজীবীদের জন্য আসছে বড় সুখবর। নতুন পে-স্কেল একাধিক ধাপে বাস্তবায়নের প্রাথমিক সিদ্ধান্ত থাকলেও, কর্মচারীদের মূল বেতনের অংশটি প্রথম ধাপেই শতভাগ কার্যকর করার পরিকল্পনা করছে সরকার। 

সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্রগুলো নিশ্চিত করেছে, আগামী জুলাই মাস থেকেই এই নতুন বেতন কাঠামো কার্যকর হতে পারে। পে-কমিশনের সুপারিশের কতটুকু এবং কীভাবে গ্রহণ করা হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকারের সচিব কমিটি।

অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, পে-কমিশনের সুপারিশের ভিত্তিতে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আগামী বুধবার সচিব কমিটির একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকেই পে-স্কেলের মূল কাঠামো ও বাস্তবায়ন কৌশল চূড়ান্ত হতে পারে বলে আশা করা হচ্ছে।

প্রথম ধাপে শুধু মূল বেতন, ভাতা আসবে পর্যায়ক্রমে

সংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, সরকারের নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী নতুন পে-স্কেলে নির্ধারিত মূল বেতনের শতভাগ প্রথম ধাপেই কার্যকর করা হবে। তবে বিভিন্ন ভাতা, আর্থিক সুবিধা ও অন্যান্য প্রণোদনা পর্যায়ক্রমে পরবর্তী ধাপে বাস্তবায়ন করা হতে পারে।

তিনি বলেন, নতুন পে-স্কেল বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় আর্থিক বিশ্লেষণ, কাঠামোগত পরিকল্পনা ও প্রশাসনিক প্রস্তুতির কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। ফলে দ্রুতই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

জুলাই থেকেই কার্যকর হওয়ার সম্ভাবনা

অর্থ বিভাগের বাস্তবায়ন অনুবিভাগ দীর্ঘদিন ধরে নতুন বেতন কাঠামোর খুঁটিনাটি নিয়ে কাজ করছে। সরকারের উচ্চপর্যায়ে বিষয়টি নিয়ে ইতোমধ্যে একাধিক দফা আলোচনা হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ১ জুলাই থেকে নতুন পে-স্কেল বাস্তবায়ন শুরু হতে পারে।

উল্লেখ্য, গত ১১ জুন ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনের সময় অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী আনুষ্ঠানিকভাবে নবম পে-স্কেল বাস্তবায়নের ঘোষণা দেন। তিনি উল্লেখ করেন, অর্থবছরের শুরু অর্থাৎ আগামী ১ জুলাই থেকেই ধাপে ধাপে এই নবম বেতন কাঠামো বাস্তবায়ন প্রক্রিয়া শুরু হবে। তারই ধারাবাহিকতায় এবার প্রথম ধাপে মূল বেতন শতভাগ দেওয়ার এই বিশেষ পরিকল্পনা চূড়ান্ত করা হচ্ছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});